ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩০৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত […]

Continue Reading

ইভিএমে সূক্ষ্ম কারচুপি সম্ভব: সাবেক কমিশনার সাখাওয়াত

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, সিসি ক্যামেরা নিয়ে বিতর্ক আছে। […]

Continue Reading

সাবেক সিইসি-কমিশনারদের নিয়ে বৈঠকে ইসি

গাইবান্ধা উপনির্বাচন বন্ধের পর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত […]

Continue Reading

প্রধানমন্ত্রীর প্রথম নারী সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক গুল শাহানা। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গুল শাহানা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন […]

Continue Reading

কোভিড মোকাবিলা করেছি, এই পরিস্থিতিও করতে পারব : প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিকে করোনা মতো করে শক্ত হাতে মোকাবিলা করে দেশের মানুষকে স্বস্তি দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি যেমন কোভিড মোকাবিলা করেছি, এই পরিস্থিতিও মোকাবিলা করতে পারব। অনেকে সমালোচনা করবে, সেটা আমরা জানি, কিন্তু সেদিকে কান দিলে চলবে না। আমরা আমাদের যেটা দায়িত্ব দেশের প্রতি, জনগণের প্রতি সে দায়িত্বটা […]

Continue Reading

রূপপুরের দ্বিতীয় পারমাণবিক চুল্লিপাত্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) বা পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করবেন।

Continue Reading

স্পিকার ড. শিরীন শারমিন করোনা আক্রান্ত

মঙ্গলবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় স্পিকার শিরীন শারমিন শেখ রাসেল দিবস উপলক্ষে সংসদ ভবনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু মেলা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে স্পিকার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন এবং বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ড. শিরীন শারমিন […]

Continue Reading

রূপপুরের দ্বিতীয় পারমাণবিক চুল্লিপাত্রের কাজ উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৯ অক্টোবর) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) বা পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের কাজ উদ্বোধন করবেন। সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন রুশ আণবিক শক্তি সংস্থা-রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সিই লিখাচেভ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের […]

Continue Reading

অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, দিনভর গুঞ্জন-আতঙ্ক

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে গুঞ্জন চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ সর্বত্র। এদিকে, এ ঘটনার একদিনের ব্যবধানে মঙ্গলবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানোর পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছে প্রশাসনে। […]

Continue Reading

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি দীন মোহাম্মদের মৃত্যু

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীন মোহাম্মদ (৫৩) মারা গেছেন। সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এ তথ্য জানিয়েছেন। তবে দীন মোহাম্মদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাননি তিনি। তার […]

Continue Reading

ইভিএমেও ভোট ডাকাতি সম্ভব: ইসি আলমগীর

নির্বাচন কমিশনকে (ইসি) আইওয়াশের সুযোগ নেই উল্লেখ করে কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনেও মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, প্রাথমিকভাবে ৫০টি কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেলে সঠিক মূল্যায়নের বিবেচনায় ভোট কার্যক্রম বন্ধ করা হয়। তবে ভোট গ্রহণের […]

Continue Reading

তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই পুলিশ সুপারসহ (এসপি) তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সুপার তিনজন হলেন, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) […]

Continue Reading

রেল শ্রমিকদের স্থায়ী করার সুযোগ নেই : রেলের ডিজি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, রেল শ্রমিকদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। কাজেই তাদের স্থায়ী করার কোনো সুযোগ নেই। তাদের আন্দোলনের কোনো ভিত্তি নেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, শ্রমিকদের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। কাজ নেই, তাই শ্রমিকদের প্রয়োজন নেই। তবে আবার কাজ এলে […]

Continue Reading

গাজীপুরে ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

গাজীপুরে আলোচিত চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হেদায়েত লস্কর এর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই গাজীপুর। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গাজীপুর জেলা টান কড্ডা গ্রামের আনোয়ার হোসেন ও দিঘির চলা গ্রামের ফারুক আহমেদ। মামলার বিবরণী জানা যায়, গতবছর ২৫ আগষ্ট রাত ১০টার দিকে বাসন থানার টান কড্ডা এলাকায় তাকওয়া ফার্মেসীতে ঔষধের দাম নিয়ে আসামিদের সঙ্গে […]

Continue Reading

একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে ৩ জন মারা গেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫২৮ জন ঢাকার এবং বাইরের ৩৭২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ২২৭ জন ডেঙ্গু […]

Continue Reading

দেশে করোনায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৭

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪০৮ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

খুনিদের বিচার করেছি বলেই দেশ অভিশাপমুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিচার বন্ধ করতে ১৯৭৫ সালে ‘কুখ্যাত ইনডেমনিটি’ অধ্যাদেশ জারি করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে। ফলে বিচারহীনতার কালচার থেকে জাতি মুক্তি পায়। আজ মঙ্গলবার সকালে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির […]

Continue Reading

শেখ রাসেলের সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি : পিআইডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে […]

Continue Reading

তালাবদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ

লক্ষ্মীপুরে একটি তালাবদ্ধ ভবনের ভেতর থেকে আবু সিদ্দিক (৭৩) ও আতরের নেছা (৬৫) নামে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যাকারীরা ৪ থেকে ৫ দিন পূর্বে শ্বাসরোধ করে হত্যার পর […]

Continue Reading

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে ‘শেখ রাসেল দিবস ২০২২’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমণ্ডি ৩২ […]

Continue Reading

মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মুহাম্মদ (সা.) এর দেখানো পথে আমাদের চলতে হবে। অন্যথায় এসব অশান্তি থেকে মুক্ত হতে পারব না।পরকালে-হাশরের মাঠে কৈফিয়ত দিতে পারবেন না।’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক […]

Continue Reading

বান্দরবানে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার কারণে নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তবে এই নির্দেশনা সাময়িক বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক । সোমবার (১৭ অক্টোবর) রাতে জেলা প্রশাসক জানান, রুমা ও রোয়াংছড়ির […]

Continue Reading

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ। আজ সোমবার দুপুরে সিলেটে ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সেটা নির্বাচন কমিশন এবং দলগুলোর সম্মতির বিষয়। তবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন […]

Continue Reading

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল রোববার (১৬ অক্টোবর) দেশে একদিনে সর্বোচ্চ ৮৫৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার চারজনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের […]

Continue Reading

টোল আদায় নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

টোল আদায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। টোল আদায়কে কেন্দ্র করে ওই ইউনিয়নের মির্জারগাঁও এবং পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানিপাড়া, কাজিরগাঁও, কেশবপুর ও মোল্লারগাঁও) গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন বিশ্বনাথ থানার […]

Continue Reading