করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৩ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন। রোববার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

একদিনে রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯২ জনে। এর আগে গত ২২ অক্টোবর সর্বোচ্চ ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় […]

Continue Reading

সুপার সাইক্লোনে পরিণত হতে পারে এবারের সিত্রাং : দুর্যোগ প্রতিমন্ত্রী

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এটি ‘সুপার সাইক্লোন’ হতে […]

Continue Reading

১০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার সেই নির্মাণশ্রমিক

রংপুরের বদরগঞ্জে ২০ ফুট গভীর টয়লেটের কূপের মধ্যে আটকে থাকা নির্মাণশ্রমিক আবু হাসানকে (২৮) উদ্ধার করা হয়েছে। টানা ১০ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। শনিবার (২২ অক্টোবর) বিকেল তিনটা থেকে দিবাগত রাত ১টার পর্যন্ত চলা অভিযানে সম্পূর্ণ সনাতন পদ্ধতি অবলম্বন করে ওই নির্মাণশ্রমিককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের কাছ […]

Continue Reading

ডেঙ্গু : রেকর্ড ৯২২ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও ২

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ […]

Continue Reading

বিএনপির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির গণসমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি।যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। পুলিশ তাদের নিয়মিত প্রক্রিয়ায় করছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে […]

Continue Reading

বুধবার ইজেডে ৫০ শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বুধবার (২৬ অক্টোবর) ৫০টি শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, আগামী বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন […]

Continue Reading

‘নিরাপদ সড়ক দিবস’ আজ

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে আজ শনিবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানান কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে জনসাধারণকে সচেতন করার বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ […]

Continue Reading

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে শনিবার (২২ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির […]

Continue Reading

‘নিরাপদ সড়ক দিবস’ আজ

শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। নিরাপদ সড়ক দিবস পালনে জনসাধারণকে সচেতন করার বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ […]

Continue Reading

দূরপাল্লাসহ ১৭টি রুটে গণপরিবহন বন্ধ, দুর্ভোগে সাধারণ যাত্রী

বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক ও শ্রমিক সমিতি শুক্র ও শনিবার দুদিনের ধর্মঘট ডাকার কারণে মহাসড়কে বাস, নসিমন-করিমন, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া কয়েক হাজার পরীক্ষার্থীরাও। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে পরিবহন ধর্মঘটের প্রথম দিনে দূরপাল্লাসহ ১৭টি রুটে এ ধর্মঘট […]

Continue Reading

আরও ২১৬ জনের দেহে করোনা

শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় […]

Continue Reading

প্রতিদিন সড়কে ঝরছে ১৭ প্রাণ

সারাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ জন প্রাণ হারাচ্ছেন। এক বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপে’ এ তথ্য জানানো হয়। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ ইনিশিয়েটিভ এবং সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার। সড়ক দুর্ঘটনার বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষক কাজী […]

Continue Reading

বাসের পর এবার লঞ্চ চলাচলও বন্ধ খুলনায়

খুলনায় চলছে দুই দিনের বাস ধর্মঘট। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও। বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট ডেকেছে নৌ-যান শ্রমিকরা। আজ শুক্রবার সকালে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ফলে খুলনা থেকে দক্ষিণ দিকে (দাকোপ, কয়রা, সাতক্ষীরা) যাওয়ার সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাংলাদেশ লঞ্চ […]

Continue Reading

বাজার থেকে চিনি ‘উধাও’

দফায় দফায় দাম বাড়ার পরও বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। এ জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দুষছেন। অন্যদিকে মিল মালিকরা গ্যাস সংকটকে দায়ী করছেন। তিন দফায় বেড়ে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকায়। এর আগে গত ৬ অক্টোবর কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়ে […]

Continue Reading

ডেঙ্গু : মৃতের সংখ্যায় আরো ৪ জন

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮৯৬ জন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৩৭ জন এবং ঢাকার বাইরের ৩৫৯ জন রয়েছেন। বুলেটিনে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন […]

Continue Reading

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। আবশ্যিক বিষয়ের এই পরীক্ষা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এসব তথ্য জানিয়েছে। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় […]

Continue Reading

রোহিঙ্গাদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সুখবর নেই, তবে তাদের ফেরাতে আলোচনা চলছে। মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হওয়ার আগের অবস্থানে রয়েছে। ভেরিফিকেশিনের পরে এই কার্যক্রম শুরু হবে বলে তারা আশ্বস্ত করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঘণ্টাব্যাপী চীনা দূতাবাসের প্রতিনিধিদের বৈঠক শেষে […]

Continue Reading

ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের উপর আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ […]

Continue Reading

গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনই মারা গেলেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিরাজুল ইসলাম টুটুল […]

Continue Reading

পদ্মায় যেতে নির্মাণ হবে বিকল্প সেতু

যানজটের কারণে রাজধানী ঢাকায় যাতায়াত এমনিতেই কঠিন। পদ্মা সেতু চালুর ফলে ঢাকার প্রবেশপথে বেড়ে গেছে গাড়ির চাপ। ছিল বৃত্তাকার সড়কপথের পরিকল্পনা। তাও হবে হবে করে বহুদূর। এমন পরিস্থিতিতে ঢাকার সায়েদাবাদ, যাত্রাবাড়ী, হানিফ ফ্লাইওভার অঞ্চলে গাড়ি চলাচল দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ঢাকার প্রবেশপথের বিকল্প সংযোগ তৈরিতে ৬টি সেতু নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও […]

Continue Reading

ডেমু সচল করতে আবার প্রকল্প আসছে

চীন থেকে ডেমু ট্রেন কিনতে খরচ করা হয়েছিল ৬০০ কোটি টাকা। এরপর যে কদিন চলেছে, পরিচালনার ব্যয়ই তোলা যায়নি। সাত বছরের মাথায় ডেমুগুলো অচল হয়ে যায়। এখন সেই ডেমু ট্রেনই আবার মেরামতের প্রকল্প নিতে তোড়জোড় শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে অর্থ ব্যয়ে এই ট্রেন মেরামত করে কত দিন চলবে, ডেমু চালিয়ে ব্যয় উঠবে কি না—এসব […]

Continue Reading

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন (বিএনএলএম) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান। বিক্ষোভ পূর্ব […]

Continue Reading

করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩০০ জনের দেহে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৩ হাজার ৪১৯ জন। বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

Continue Reading

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩০৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত […]

Continue Reading