করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬ জন। রোববার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ […]

Continue Reading

দেশের ১৮ ভাগ মানুষের মানসিক সমস্যা আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশের ১৮ শতাংশ মানুষের কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে। এর মধ্যে শিশুদের ক্ষেত্রে ১২ শতাংশ দেখা যায়। মানসিক সমস্যা এখন দিন দিন বেড়েই চলেছে। এমনকি বছরে ১০ হাজার থেকে ১৫ হাজার মানুষ ডিপ্রেশনে মারা যাচ্ছে। যার মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। রোববার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জাতীয় […]

Continue Reading

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামের স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়। শনিবার (৫ নভেম্বর) রাত ৩ টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের […]

Continue Reading

বিশ্ব বিপণন শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, আমি জেনে আনন্দিত যে তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) ৬-৭ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে। এই উপলক্ষে আমি সংশ্লিষ্ট সবাইকে […]

Continue Reading

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে শনিবার (৫ নভেম্বর) রাতে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এ সময় সঙ্গে […]

Continue Reading

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জন, আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৫ জন। শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার […]

Continue Reading

আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যসহ বিশ্বে সবকিছুর দাম বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্য দেশগুলোও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে।’ আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। […]

Continue Reading

‘আগামী বছরের জুনে কক্সবাজার যাবে ট্রেন’

আগামী ২০২৩ সাল নাগাদ কক্সবাজার যাওয়া যাবে ট্রেনে করে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। এ প্রকল্পের জন্য অর্থ সহায়তা দিয়েছে দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, এই রেললাইনের ৫০ কিলোমিটারের বেশি এখন দৃশ্যমান। এই প্রকল্পের প্রায় ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ২০২৩ সাল নাগাদ সম্পন্ন হবে। এই রেলপথ […]

Continue Reading

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে শনিবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর সামনে বাধা হয়ে রয়েছে বটগাছ। শাহদাব আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তার দলীয় প্রতীক নৌকা। এ নির্বাচনে তার (শাহদাব) একমাত্র […]

Continue Reading

উত্তরায় ৬ ককটেল বিস্ফোরণ

রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) রাতে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি বলেন, উত্তরা পাঁচ […]

Continue Reading

রাঙামাটিতে স্পিডবোট উল্টে নিখোঁজ ২

রাঙামাটির লংগদুর উপজেলার কাট্টলি বিল এলাকায় একটি স্পিডবোট উল্টে ছয় জন আহত এবং এখনও দুইজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) বেলা তিনটার দিকে কাট্টলি বিলের গাছ টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লংগদুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা তিনটার দিকে একটি স্পিডবোট আট যাত্রী নিয়ে বাঘাইছড়ির সিজকমুখ […]

Continue Reading

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন শনিবার

ফরিদপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। […]

Continue Reading

বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়লো

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত ১০অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ সাঁড়াশি অভিযানে নিরাপত্তা […]

Continue Reading

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

দেশে বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর প্রকোপ বেশি। গতকালও (বৃহস্পতিবার) ডেঙ্গুতে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা […]

Continue Reading

পটুয়াখালীতে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটসহ ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শুক্রবার (৪ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। ফলে ভোগান্তিতে পড়েছে কুয়াকাটায় আগত পর্যটক ও সাধারণ মানুষ। জেলা বাস-মিনিবাস মালিক সমিতি জানায়, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারিচালিত মাহিন্দ্রা, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান। আইন ও নিয়মকানুনের তোয়াক্কা না করে দূরপাল্লার পরিবহনের […]

Continue Reading

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও দু’জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় রাতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সময় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলে মারা গেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। […]

Continue Reading

আজ জাতীয় সংবিধান দিবস

একটি দেশের ভিত্তি ও সব আইনের মূল হলো সংবিধান। ১৯৭২ সালের এই দিনে (৪ নভেম্বর) গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল এবং যা কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে। তবে বড় খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত […]

Continue Reading

ধর্ষণ সংক্রান্ত নতুন আইন পাস

জাতীয় সংসদে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা সংক্রান্ত নতুন আইন পাস হয়েছে। ব্রিটিশ আমলে তৈরি সাক্ষ্য আইনের সংশোধনী এনে নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন আইন অনুসারে বিচার কাজে বিভিন্ন ডিজিটাল তথ্যকে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে জাতীয় সংসদে ‘এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২২’ পাস হয়। বিলটি পাশের জন্য সংসদে তোলেন আইনমন্ত্রী […]

Continue Reading

জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে আগামী জুনে আরও ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপের নারায়ণগঞ্জের মেঘনাঘাট পাওয়ার স্টেশন-২ থেকে তা সরবরাহ করা হবে। গ্রুপটির চেয়ারম্যান আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বছরের জুনে সামিটের নারায়ণগঞ্জের মেঘনাঘাট পাওয়ার স্টেশন-২ থেকে জাতীয় গ্রিডে ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। সর্বনিম্ন মূল্যে এ তা সরবরাহ করা […]

Continue Reading

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত কমেছে

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে ১৪০ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার করোনায় কারও মৃত্যু না হলেও ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ […]

Continue Reading

বরগুনায় শুক্রবার থেকে বাস ধর্মঘট

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরগুনায় শুক্রবার থেকে দুদিন সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও […]

Continue Reading

ডিআইজি মিজানকে বরখাস্ত

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা ডিআইজি মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজানুর রহমানের (অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি; সাময়িক বরখাস্ত […]

Continue Reading

আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল […]

Continue Reading

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ যাত্রী । বুধবার (২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেলে উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন মধ্যপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী পরিবহন বাস ও কিশোরগঞ্জ […]

Continue Reading

রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৬০০ জন এবং ঢাকার বাইরের ৪৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ […]

Continue Reading