রাজধানীতে সমাবেশের জায়গার সিদ্ধান্ত রাতেই!

রাজধানীতে গণসমাবেশের জন্য দলীয় কার্যালয় নয়াপল্টনের বাইরে এবার নতুন জায়গা চেয়েছে বিএনপি। তবে পুলিশ ভিন্ন আরেকটি জায়গার কথা প্রস্তাব করেছে।  আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করে সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপির নেতারা। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে […]

Continue Reading

কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজ মাঠে হতে পারে বিএনপির সমাবেশ

ঢাকা: ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের পরিবর্তে কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাংলা কলেজ মাঠে হতে পারে। আজ বৃহসপতিবার রাতে ডিএমপির সাথে বিএনপির বৈঠকের পর পুলিশের দেয়া প্রস্তাব মাঠ পরিদর্শন শেষে জানাবে বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত […]

Continue Reading

জার্সি পরে অস্ত্রহাতে আনসার সদস্য, হত্যার হুমকি পেল ছাত্রলীগ নেতা

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে অস্ত্রহাতে থাকা সেই ব্যক্তি একজন আনসার সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। অপরদিকে ওই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি […]

Continue Reading

বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। কারণ, তাদের নেতা জিয়াউর রহমান দিয়ে গেছে কারফিউতন্ত্র। আর খালেদা দিয়েছে দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা […]

Continue Reading

পল্টনে আপাতত রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই : ডিএমপি

পল্টন এলাকায় আপাতত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার। এখন এ এলাকায় জনসাধারণের চলাচলও বন্ধ থাকবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিপ্লব কুমার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) […]

Continue Reading

আমরা সব সময় শান্তি চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় শান্তি চাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। দুর্ভাগ্যের বিষয় হলো, একদিকে করোনা মহামারি এবং আরেক দিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ; যেটা আসলে মানুষকে কষ্ট দিচ্ছে। আমি জানি, মানুষের দুঃখ এবং যুদ্ধের ভয়াবহতা শিল্পীর আঁচরে উঠে আসবে। যাতে করে এ ধরনের যুদ্ধ যাতে না হয়, পৃথিবীর মানুষ যেন শান্তিতে বাস করতে পারে, […]

Continue Reading

গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Continue Reading

নয়াপল্টন একটি ক্রাইমসিন, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রবেশের অনুমতি নেই: ডিএমপির যুগ্ম কমিশনার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষজ্ঞ টিম ছাড়া সবার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ কথা বলেন। তিনি আরও বলেন, এখান থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে, আরও অনেক অনেক কিছু থাকতে পারে। সেটার জন্যে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছে। […]

Continue Reading

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)। বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

Continue Reading

বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মী আটক : ডিবি প্রধান হারুন

ডিবি প্রধান হারুন বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ চাল, পানি ও খাদ্য সামগ্রীসহ ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৮টা ৫০ মিনিটে নয়া পল্টনের সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। ডিবি প্রধান হারুন আরো বলেন, পাঁচ ঘণ্টার অভিযানে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের অনেকের […]

Continue Reading

ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

দেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল ১০ ডিসেম্বর ঢাকার র‌্যালির ঘোষণা দিয়েছে। শান্তিপূর্ণভাবে হওয়ার কথা থাকলেও এই বিক্ষোভ সংঘাতময় হয়ে উঠতে পারে। বৃদ্ধি পেতে পারে সহিংসতা। এ কথা উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। বলা হয়েছে, ২০২৪ সালের আগে অথবা ওই বছরের […]

Continue Reading

২০২৪ এর জানুয়ারিতে জাতীয় নির্বাচন : প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা ও ধ্বংস করা ছাড়া বিএনপি কিছুই করতে পারে না। তাই উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিতে বলেন প্রধানমন্ত্রী। সমুদ্রের শহরে এমন জনস্রোত শেষবার দেখা গিয়েছিলো ২০১৭ সালের ৬ মে […]

Continue Reading

পল্টনে অনুমতি নয়, সমাবেশ করলে সর্বোচ্চ ব্যবস্থা : ডিএমপি কমিশনার

জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এই নির্দেশ অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বিএনপির গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি […]

Continue Reading

কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না মির্জা ফখরুল

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এ খবর পেয়ে কার্যালয়ের সামনে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে এলে […]

Continue Reading

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭১৭ জন। পাশাপাশি নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৬ জন। বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় […]

Continue Reading

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

Continue Reading

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইতোমধ্যে ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে আসেন তিনি। […]

Continue Reading

১০ ডিসেম্বর ঢাকায় মোতায়েন থাকবে ৩০ হাজার পুলিশ

১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ও নগরবাসীর জান-মাল রক্ষায় ঢাকা শহরে মোতায়েন থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুলিশের ৩০ হাজার সদস্য। প্রয়োজনে ঢাকার বাইরে থেকে আরও ১০ থেকে ১৫ হাজার পুলিশ সদস্য আনা হতে পারে বলে জানিয়েছে ডিএমপি। জাগোনিউজ ডিএমপি জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা পুনর্বাসন শুরু হচ্ছে বৃহস্পতিবার

বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীদের আশ্রয় দেয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন, তার আওতায় বাংলাদেশ থেকে স্বল্প সংখ্যক রোহিঙ্গা শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার থেকে পাঁচ থেকে ছয়জনের গ্রুপে রোহিঙ্গাদের নেয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় প্রতি বছর ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারি […]

Continue Reading

বিএনপি কোনোভাবেই সড়কে সমাবেশের অনুমতি পাবে না : ডিএমপি

ডিএমপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই সেখানেই তাদের সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন, ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ফারুক হোসেন বলেন, ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে ১০ ডিসেম্বর […]

Continue Reading

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লার মনোহরগঞ্জের লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের একটি পুকুরে গিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন […]

Continue Reading

বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। চমৎকার পরিবেশ আছে এখানে। কারণ আমরা সব সুযোগ-সুবিধা দিচ্ছি। আমাদের ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। দেশের প্রায় ১৭ কোটি মানুষ তো আছেই। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষ তিনি […]

Continue Reading

ছাত্রলীগের সম্মেলন : রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহ্যবাহী সংগঠনটির সম্মেলনের কারণে কয়েকটি রাস্তা ডাইভারশন দেওয়া হয়েছে। এ সময়ে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ জানায়, সম্মেলন উপলক্ষে যানজট এড়াতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, […]

Continue Reading

গণতন্ত্র মুক্তি দিবস আজ

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস মঙ্গলবার (৬ ডিসেম্বর)। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে। এদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখা অনুযায়ী নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার পদত্যাগের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী […]

Continue Reading

‘আমি সরকারি কর্মচারী, ভয় পেলে চলবে না’

নির্বাচনে ভোটগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের ভয়ের ঊর্ধ্বে গিয়ে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমি সরকারি কর্মচারী। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমাকে ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে। সাহসটুকু তো তার ভেতর রাখতে হবেই।’ আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান […]

Continue Reading