টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো এক জনের মৃত্যু

গাজীপুর: টঙ্গীর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকান্ডের ঘটনায় এই পর্যন্ত টঙ্গী ফায়ার সার্ভিসের দুই জন ফায়ার ফাইটার সহ তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ আরো দুই জন চিকিৎসাধীন। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন দ্বগ্ধ দোকান কর্মচারী আল আমিন বাবু হাওলাদার(২০) মারা যান। এর আগে ফায়ার ফাইটার […]

Continue Reading

গাজীপুরে ঝুট গুদামের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওইদনি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঝুটের গুদামে আগুন লাগে। পরে কোনাবাড়ী মর্ডান, সারাবো ও কাশিমপুরসহ আশপাশের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। […]

Continue Reading

সরকারী হাসপাতালের ঔষধ বাজারে!

ছবি( টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করছেন সহকারী পরিচালক আফসানা পারভিন ) গাজীপুর: টঙ্গীর ফকির মার্কেট এলাকায় লিয়ন ফার্মেসী নামে একটি ওষুধের দোকানে সরকারী হাসপাতালের ঔষধ বিক্রির অপরাধে দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিসিকের ফকির মার্কেট এলাকায় এই অভিযান হয়। গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ […]

Continue Reading

তারেক রহমানের ৩১ দফা জাতির গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ—-ডা. মাজহার

গাজীপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, তারেক রহমানের ৩১ দফা জাতির গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ। গতকাল গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মাজহার বলেন, দেশে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিস্টের উত্থান হয়, দেশে খারাপ শাষন থাকে। বাংলাদেশে নির্বচন নিয়ে […]

Continue Reading

শ্রীপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপির নবগঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর বাজার এলাকায় দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক […]

Continue Reading

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রথম দলিল—-ডা. মাজহার

গাজীপুর: ডা. মাজহারুল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গাজীপুর – ২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজারে জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন। ডা. মাজহার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, […]

Continue Reading

গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। […]

Continue Reading

গাজীপুরে আখি মিল্ক ক্যান্ডি চকলেট খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

গাজীপুর:গাজীপুরের কাপাসিয়ায় আখি মিল্ক ক্যান্ডি চকলেট খেয়ে কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝড়না আক্তার বলেন,“আমাদের স্কুলের আশপাশে কোনো দোকান নেই। তবে […]

Continue Reading

কাপাসিয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব লিয়ন বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন নামে এক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত […]

Continue Reading

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের শিশুকন্যা জামিলা (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার […]

Continue Reading

তারেক রহমান তরুণ সমাজের অনুপ্রেরণা –ডা. মাজহার

গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ” র লিফলেট বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন গাজীপুর মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডুয়েট ছাত্রদল প্রতিনিধিদের নিয়ে লিফলেট বিতরন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেন বলেন, তারুণ্যই শক্তি […]

Continue Reading

গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন ডা. মাজহারুল আলম

গাজীপুর: গাজীপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মাধববাড়ী এলাকায় “ভাওয়াল রাজ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি”র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।ন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত ডা. মাজহারুল আলম পেশাজীবীদের মধ্যেও বিশেষভাবে […]

Continue Reading

টঙ্গীতে পুলিশ হেফাজতে অসুস্থ যুবকের হাসপাতালে মৃত্যু

গাজীপুর: চুরির অভিযোগে এলাকাবাসীর হাতে আটক রনি(৩০) থানা হাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রনি টাঙ্গাইল সদর থানার মিরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর পশ্চিম থানার বড় দেওড়া এলাকার পরাণ মন্ডলের টেক নামক স্থানে ভাড়ায় থাকতেন। পুলিশ […]

Continue Reading

শ্রীপুরে র‌্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্টস ব্যবসায়ী মোশারফ হোসেনকে র‌্যাব সদস্যদের দ্বারা আটকের প্রতিবাদে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বরমা চৌরাস্তা এলাকায় তারা সড়ক অবরোধ করে র‌্যাবের গাড়ি আটকে রাখেন এবং মোশারফ হোসেনকে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে […]

Continue Reading

গাজীপুরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর: গাজীপুর মহানগরের ৩০নং ওয়ার্ডে নীলের পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, অধ্যাপক ডা: আলী আকবর পলান […]

Continue Reading

টঙ্গী আর গাছা মিলে গাজীপুর-৬ নতুন নির্বাচনী আসন

গাজীপুর: বাংলাদেশ নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে গাজীপুর -৬ নামে একটি নতুন নির্বাচনী আসনের জন্ম হয়েছে। দীর্ঘ দিন গাজীপুর-২ আসনের সাথে থাকা টঙ্গী, গাছা থানাকে সাথে নিয়ে নতুন এই আসনের অন্তর্ভুক্ত হল। জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে গাজীপুর -৬ নতুন আসনে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার ওয়ার্ড নং ৪৩ থেকে ৫৭ এবং গাজীপুর সিটি […]

Continue Reading

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে এই র‌্যালী অনুষ্ঠিত হয়। জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগ কয়েক হাজার বিএনপির […]

Continue Reading

গাজীপুরে ৫দিন ব‍্যাপী টায়ফয়েড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সীদের টাইফয়েড ‍ভ‍্যক্সিনেশনের আওতায় আনার লক্ষ‍্যে গাজীপুর সদরে ৫ দিন ব‍্যাপী শিক্ষক কমিউনিটি ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জেলা শহরের গাজীপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে টাইফয়েড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্পেইন ১৮ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট সমাপ্ত হয়। ৫ দিনে গাজীপুর মহানগরীর […]

Continue Reading

শহীদ জিয়ার গনমূখী রাজনীতির সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান–ডা. মাজহার

গাজীপুর: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা মৎস্যজীবি দলের আয়োজনে বাড়িয়া ইউনিয়নের বেলাই বিলে মৎস্য অবমুক্ত কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মাজহারুল আলম। এসময়ে ডা. মাজহার বলেন, শহীদ জিয়া সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে গনমূখী রাজনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব […]

Continue Reading

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী অনুষ্ঠিত

গাজীপুর: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নতুন গাজীপুর-৬ আসনের পক্ষ থেকে মহাসড়কে র্যালী করেছে বিএনপি। আজ সোমবার(১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে স্টেশন রোড পর্যন্ত এই র্যালী হয়। জানা যায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিজয়ী র্যালী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে স্টেশন […]

Continue Reading

গাজীপুর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

গাজীপুর: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম। আজ সোমবার সকাল ৮ টায় এই অনুষ্ঠান হয়। গাজীপুর মহানগর জাসাস আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের পর প্রধান […]

Continue Reading

ব্যারিস্টার কায়সারের বাড়িতে ডাকাতির ঘটনায় টঙ্গী থেকে দুই ডাকাত গ্রেপ্তার

গাজীপুর: পুলিশ ও র্যাব যৌথ অভিযান করে টঙ্গীর বনমালা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা গাজীপুর সদরে ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলার আসামী। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ এই তথ্য জানায়। গ্রেপ্তার দুই ডাকাত হলো জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মালিরচর চালাক পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহের আলী […]

Continue Reading

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

গাজীপুর: জুলাই -আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদদের স্বরনে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফল ও ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে […]

Continue Reading

টঙ্গীর তুরাগ নদীতে সেতু নির্মানের দাবিতে বিআরটি ফ্লাইওভারে এক ঘন্টা অবরোধ

গাজীপুর: তুরাগ নদীতে বেইলি ব্রীজ নির্মানের দাবিতে টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে মহাসড়ক এক ঘন্টা ল অবরোধ করেছে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার(২৫ আগস্ট) সকাল ১০ টায় তারা এই সড়ক অবরোধ করে। জানা যায়, গাজীপু‌রের টঙ্গী‌ ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ ন‌দের উপর বেই‌লি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভারে অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘন্টাব্যাপী চলা এ অবরোধের […]

Continue Reading

গাজীপুরে প্রাথমিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য!

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলমান দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর উপজেলায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী ১৮ আগস্ট থেকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দিচ্ছে। তাদের […]

Continue Reading