মুক্তিযুদ্ধের পক্ষে বৈঠক করায় পিয়াস করিমকে ধরে নিয়ে যায় পাক বাহিনী’

গ্রাম বাংলা ডেস্ক: আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রয়াত অধ্যাপক পিয়াস করিমকে ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে গিয়েছিল। তার কুমিল্লার বাসার সামনে থেকে তাকে তারা তুলে নিয়ে যায়। আটকে রাখে কুমিল্লা সার্কিট হাউজে। ওই সময়ে পিয়াস করিম ছিলেন চার বোনের এক ভাই। বাবার একমাত্র ছেলে। এই কারণে তাকে ছাড়ানোর জন্য সব ধরনের […]

Continue Reading

ভাঙচুরের পর অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

গ্রাম বাংলা ডেস্ক:কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বিদ্রোহী গ্রুপের কর্মীরা। কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। সকালে তালা ভেঙে সংগঠনের কার্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির নেতারা প্রবেশ করায় তারাও সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। […]

Continue Reading

গাজীপুর সিটি কর্পোরশেনের ৬৮ লাখ টাকার অনুদান প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস: বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬৮ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। রোববার দুপুরে নগর ভবনে এক অনাঢম্বর অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন মেয়র অধ্যাপক এম এ মান্নান। মহানগরের আওতাধীন ২৩৮টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে  ৬৭ লাখ ৫৮ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা […]

Continue Reading

ভারতীয় তিনটি চ্যানেলের সম্প্রচার কেন বন্ধ নয়, হাইকোর্টের রুল

গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি মইনুল […]

Continue Reading

তারেকের বিরুদ্ধে মামলা॥ তদন্তের নির্দেশ

গ্রাম বাংলা ডেস্ক: রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। ঢাকা মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূর মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসারকে আগামী ২৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। আজ রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেন ফাউন্ডেশনের সভাপতি […]

Continue Reading

গাজীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস: গাজীপুরের মোগরখাল এলাকায় দাম্পত্য কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন স্ত্রী। এঘটনায় স্বামীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে এনেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে মহানগরের মোগরখাল এলাকার স্থানীয় সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মাইক্রোবাসের চালক […]

Continue Reading

২০ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাম বাংলা ডেস্ক: নতুন কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী ২৩ অক্টোবর নীলফামারিতে, ৩০ অক্টোবর নাটোরে, ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লায় এবং  ১২ নভেম্বর কিশোরগঞ্জে জোটের উদ্যোগে জনসভা […]

Continue Reading

গাজীপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : খোরপোষ না দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন দ্বিতীয় স্ত্রী। পুলিশ দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে। গাজীপুর মহানগরের উত্তর খাইলকুর এলাকার নাজিমউদ্দিনের বাড়িতে এঘটনা ঘটেছে। বাড়িওয়ালার ছেলে খোকন জানান, নেত্রকোনা জেলার বাড়হাট্টা থানার বারঘর এলাকার হাবিব দ্বিতীয় স্ত্রী পারভীনসহ তার বাড়িতে ভাড়া থাকেন। গতরাতে দু’জনের মধ্যে বাজার করা নিয়ে […]

Continue Reading

শ্রীপুর টুরিজমের উত্তরবঙ্গ সফর সফল ভাবে সমাপ্ত

শারমিন সরকার ব্যুারো চীফ শ্রীপুর অফিস: গত ৯ অক্টোবর থেকে ১৭টি মোটর সাইকেলে ৩৩জন পর্যটক শ্রীপুর টুরিজমের ব্যানারে ১৮তম মিশন উত্তরবঙ্গ সফর সফল ভাবে সম্পন্ন করে ১৫ অক্টোবর ভোরে শ্রীপুরে সুস্থ্য ভাবে পৌছেছেন। আনুমানিক ১হাজার ৬’শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্বার্থক ভাবে সম্পন্ন করেন। শ্রীপুর থেকে ৯ অক্টোবর ভোরে পর্যটক দল ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক দিয়ে […]

Continue Reading

কালিগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শৈলাদি গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে সফিজউদ্দিন ওরফে তফি (৬০)নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে কারিগঞ্জ উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানান, বিকাল পৌনে ৫টার দিকে শৈলাদি গ্রামের একটি দোকানে বাকীতে পন্য […]

Continue Reading

সম্পাদকীয়: রাজনৈতিক দল গুলোর পরকাল শাখা চাই

বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট আমরা সকলেই জানি। মৃত্যুর পর শহীদ মিনারে কার কার লাশ আসতে পারবে তার তালিকা তৈরীর কাজ চলছে বলা আর ভূল হবে না। তবে তালিকাটি সরকার না মুক্তিযুদ্ধের পর জন্মগ্রহনকারীরা করছেন তা এখনো স্পষ্ট নয়। অবস্থাদৃষ্টে এই টুকু বলার মনে হয় সময় হয়েছে যে, আমাদের রাজনীতিকেরা ইহকাল শেষ করে এখন পরকালের দিকে […]

Continue Reading

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব চাই বলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপিতি

গ্রাম বাংলা ডেস্ক: শনিবার ঢাকা ছেড়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। এরআগে গতকাল শুক্রবার রাজধানীতে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামভ শুক্রবার ওই  অনুষ্ঠানে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বলেছেন, পারমাণবিক শক্তি যখন মানবসভ্যতা ধ্বংসের জন্য ব্যবহার করা […]

Continue Reading

বোরকা পরিহিত কলেজছাত্রীকে বের করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গ্রাম বাংলা ডেস্ক: গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা কলেজে বোরকা পরিধান করার অপরাধে কলেজ থেকে ছাত্বের করে দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ শনিবার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের মহিলা কলেজ মোড়ে সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক অভিভাবকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে অভিযুক্ত অধ্যক্ষের বিচার ও অপসারণ দাবি […]

Continue Reading

আগামী মার্চের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় পার্টি’

গ্রাম বাংলা ডেস্ক: আগামী বছরের মার্চ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন করতে জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চায়। বিএনপি আন্দোলন করতে ব্যর্থ। তাদের দুর্বলতার এই সুযোগ জাতীয় পার্টি নিতে চায়। আগামী নির্বাচনে ১৫১আসনে জয়ের লক্ষ্য নিয়ে জাতীয় পার্টি […]

Continue Reading

পিয়াস করিমের শেষ বক্তৃতা

গ্রাম বাংলা ডেস্ক: আমি অর্থনীতিবিদ নই। আমি বিভিন্ন ধরনের সম্পর্কের ভারসাম্য এবং উল্লেখযোগ্য ঘটনায় অংশগ্রহণকারীদের ভূমিকা সম্পর্কে কথা বলবো। সেই দিন শেষ হয়ে গেছে, যখন রাষ্ট্র একাই কেবল ভূমিকা পালনকারী ভূমিকায় থাকবে, অবশ্য যদি আপনি একান্তই নয়া রক্ষণশীল ধ্রুপদী অর্থনীতিবিদ না হন। স্থানীয় পুঁজি এবং আন্তর্জাতিক পুঁজির মধ্যে ভারসাম্য রাখতে হবে। আপনি কিভাবে আন্তর্জাতিক পুঁজির […]

Continue Reading

‘প্রেসক্লাব ভাঙবে, কেউ ঠেকাতে পারবে না’

গ্রাম বাংলা ডেস্ক: জাতীয় প্রেসক্লাব এখন আর সাংবাদিকদের জায়গা নয়। এটি ‘ব্যবসাপ্রতিষ্ঠানে’ রূপ নিয়েছে। সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে এই ক্লাব ভেঙে যাবে, কেউ ঠেকাতে পারবে না। জাতীয় প্রেসক্লাবের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের সাংবাদিকতা ও জাতীয় প্রেসক্লাব’ শীর্ষক এক সেমিনারে কয়েকজন বক্তা এমন অভিমত ব্যক্ত করেন। আজ শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠান হয়। সেমিনারে দেশের […]

Continue Reading

বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করুন: প্রধানমন্ত্রী

গ্রাম বাংলা ডেস্ক: বিদেশে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করতে সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় এ কথা বলেন। মিলানের মিলানোফিরোরিন হোটেলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগের ইতালি শাখা। প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি জোরদার এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মতাদর্শগত মূল্যবোধ সমুন্নত […]

Continue Reading

গাজীপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় একই পরিবারের৬জন আহত, আটক-১

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : মাদক ব্যবসা সহ বিভিন্ন অবৈধ কাজে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা প্রতিবাদকারীর বাড়িতে হামলা করে একই পরিবারের ৬জনকে গুরুতর জখম করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ জাহিদুল ইসলাম(১৮) নামে একজনকে আটক করেছে। এর মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকালে জুলেখা বেগম(৫৫) নামে এক নারীকে গাজীপুর […]

Continue Reading

শ্রীপুরে পুলিশ ও প্রভাবশালীদের ছত্র-ছায়ায় চলছে অবৈধ গ্যাসের সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট শ্রীপুর অফিস: শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ প্রাপ্ত শিল্পকারখানা ও আবাসিক সংযোগের গ্যাস সঞ্চালন পাইপ থেকে এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ, প্রভাবশালী ও তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা, কর্মচারীদের যোগসাজসে চলছে অবৈধ গ্যাসের সংযোগ। বাধাগ্রস্থ হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাসের চাপ কমে যাচ্ছে সিএনজি পাম্পগুলোতে। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। রাতারাতি […]

Continue Reading

কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে ইরানের দুই নাগরিককে গণধূলাই

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস: গাজীপুরের কালিয়াকৈরে মোঃ হোসেইন (৬৭) ও মোঃ আলী(৪৩) নামে দুই ইরানী নাগরিককে ছিনতাইয়ের অভিযোগে গণধূলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনা সঠিক না হওয়ায় পুলিশ রাতে তাদের ছেড়ে দিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সফিপুর বাজারে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণধূলাই দিয়ে তাদের […]

Continue Reading

তুরাগ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : ঈদের আনন্দের পর মানুষের মধ্যে বাড়তি আনন্দ দেওয়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেছেন পুরো সময়। প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। এছাড়াও পাশ্ববর্তী […]

Continue Reading

কাপাসিয়ায় ১১ বছরের শিশুর লাশ উদ্ধার: আটক-১

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : নিঁখোজ হওয়ার এক দিনের মাথায় পপি আক্তার(১১) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুুলিশ একজনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যার পর কাপাসিয়া থানা পুলিশ থানার বেয়াইদোয়ারা গ্রামে নিহতের বাড়ির নিকবর্তি স্থান থেকে ওই লাশ উদ্ধার করে। ওই ঘটনায় প্রতিবেশী মোঃ শরীফ(২৮) নামে এক ব্যাক্তিকে […]

Continue Reading

নেপালে ৪০ জন উদ্ধার

গ্রাম বাংলা ডেস্ক: নেপালে উদ্ধারকর্মীরা গতকাল শুক্রবার শাবল ও বরফে ব্যবহারের উপযোগী কুঠার দিয়ে পুরু জমাট তুষার খুঁড়ে আটকে পড়া প্রায় ৪০ জন পর্বতারোহীকে উদ্ধার করেছে। হিমালয়ের অন্নপূর্ণা পর্বতের আশপাশের বিভিন্ন স্থান থেকে তাঁদের উদ্ধার করা হয়। ট্রেকিং অ্যাসোসিয়েশন অব নেপাল বলেছে, ১৭ হাজার ৭৬৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত থোরং লা পাস থেকে নামিয়ে আনা […]

Continue Reading

থাই জঙ্গল থেকে বাংলাদেশি ‘ক্রীতদাস’ উদ্ধারের দাবি

গ্রাম বাংলা ডেস্ক: থাইল্যান্ডের একটি জঙ্গল থেকে গত সোমবার প্রায় ৮৯ জন বাংলাদেশিকে উদ্ধারের দাবি করেছে দেশটির সরকার। ক্রীতদাস হিসেবে বিক্রির জন্য তাঁদের সেখানে নেওয়া হয়েছিল। বিবিসির জনাথন হেডের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও প্রতিবেদনটি আজ শনিবার বিবিসি অনলাইনের এশিয়া বিভাগে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, থাইল্যান্ডের উপকূলবর্তী একটি জঙ্গলে […]

Continue Reading

আমিরাতকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ

গ্রাম বাংলা ডেস্ক: জর্ডানের পর এবার আরব আমিরাতকেও হারাল বাংলাদেশের মেয়েরা। সানজিদা ও বিপাশা মালির জোড়া গোলের সুবাদে আমিরাতকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলায় পাঁচ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন বিপাশা। এর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সানজিদা। ২২ মিনিটে বিপাশার এগিয়ে দেয়া […]

Continue Reading