কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল। তিনি বলেন, ভোরে হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায় র‌্যাব ও বিজিবি। এরই এক […]

Continue Reading

গাজীপুর সিটির পুন:নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নির্বাচন বর্জন

গাজীপুর: কাল বৃহসপতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটির স্থগিত হওয়া ৯ কেন্দ্রের পুন:নির্বাচন। নির্বাচনের আগের দিন আগাম লুটিপাটের আশংকায় নির্বাচন বর্জন করেছেন ৫৩ নং ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান আতিক। আজ রাতে তিনি গ্রামবাংলানিউজকে বলেন, নির্বাচন সৃষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আগাম সংবাদ পেয়েছি। এছাড়া ২৬ জুন যে নির্বাচন হয়েছে কালকের নির্বাচন একই […]

Continue Reading

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টেরীবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মুমিন (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মো. মুমিন চা‍ঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর নগরপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, টেরীবাজারে লিটন ব্যানার্জীর বহুতল ভবনের নিচতলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন মুমিন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর […]

Continue Reading

বাগেরহাটে মাছের উৎপাদন বেড়েছে দ্বিগুণ

বাগেরহাট জেলায় গত দুই বছরে দ্বিগুণেরও অধিক সাদা মাছ ও চিংড়ি উৎপাদন হয়েছে। বাগেরহাট জেলায় বার্ষিক মাছের চাহিদা ৩১ হাজার ৩৪৬ মেট্রিক টন হলেও গত বছরে এ জেলায় বিভিন্ন প্রকারে মাছ উৎপাদন হয়েছে ৮৫ হাজার ৩২৭.২৩ মেট্রিক টন। বাগেরহাট জেলায় চাহিদার অতিরিক্ত উৎপাদিত সাদা মাছ ও চিংড়ি দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে রপ্তানি হয়েছে। এ ছাড়াও […]

Continue Reading

ভালুকায় ছাত্রদলের আনন্দ র‌্যালি

ময়মনসিংহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল। বুধবার দুপুরে উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হক ডন ও আব্দুল্লাহ আল মাসুদ ঢালীর নেতৃত্বে র‌্যালিটি ভালুকা বাজার ঈদগাহ মাঠ থেকে বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্তরে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও […]

Continue Reading

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে

দুর্নীতি মামলায় ৬ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যশোরের ঝিকরগাছা উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবিরা সুলতানাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের পেশকার আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, আসামি সাবিরা সুলতানা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তার জামিন আবেদন […]

Continue Reading

কক্সবাজারে দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর ৫ মাস কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে টেকনাফের দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর ৫ মাস করে কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত। এসময় তাদের ২ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়ার মৃত […]

Continue Reading

গাজীপুর জেলা প্রশাসনের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে অনৈতিক কাজের চেষ্টা

গাজীপুর অফিস: গাজীপুরের জেলা প্রশাসকের(ডিসি) সরকারী মোবাইল নম্বর ক্নোন করে একটি অসাধুচক্র নানা জায়গায় ফোন করে অনৈতিক কাজ করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তর থেকে এই বিষয়ে অবহিতকরণ একটি চিঠি দেয়া হয় বিভিন্ন দপ্তরে। চিঠিতে বলা হয়, জেলা প্রশাসকের দাপ্তরিক মোবাইল নম্বর ব্যবহার করে একটি চক্র জেলা প্রশাসন ও […]

Continue Reading

পিরোজপুরে সাত কেজি গাঁজাসহ দুই যুবক আটক

পিরোজপুরে সাত কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে হুলাটহাট স্টিমার ঘাটে অভিযান চালিয়ে তাদের তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঢাকার বংশাল থানার শহরতলি এলাকার মীর গনি হোসেনের ছেলে মো. নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) ও কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকার মো. আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর […]

Continue Reading

গাজীপুরে ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে মানববন্ধন ও স্বারক লিপি

গাজীপুর: ঐতিহ্যৃবাহী ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দিয়েছে ১৯ বছরের সংগঠন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। মাদক বিরোধী অভিযানের মত ভূমি দস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান করার দাবী সহ ১৭ দফার ওই স্বারকলিপি প্রদানের পূর্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে […]

Continue Reading

নাটোরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অন্যদের মধ্যে […]

Continue Reading

লালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

নাটোরের লালপুরে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ ৪ প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার ও একটি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ […]

Continue Reading

টাঙ্গাইলে ৯দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার থেকে ৯দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন। […]

Continue Reading

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বও থেকে এক র‌্যালী বের হয়। যাহা পৌর শহরের শুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তার […]

Continue Reading

উত্তরায় চাকরির প্রলোভন দিয়ে অর্থ আদায় , আটক-১

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় সরকারী ও বেসরকারী চাকরি দেওয়ার প্রলাভন দিখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক নজরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ২ নং সড়কের ২৩ নম্বর বাসার ৪র্থ তলা থেকে বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। পরে র‌্যাব […]

Continue Reading

চুয়াডাঙ্গায় ১১ হাজার ২০০টি ভারতীয় পটকা জব্দ

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে ১১ হাজার ২০০টি ভারতীয় পটকা জব্দ করেছে। শুক্রবার সকাল আটটায় বিজিবি সদস্যরা এ অভিযান চালায়। জব্দ করা পটকার মূল্য সাত লাখ ২৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দর্শনা সীমান্তের টহল কমান্ডার শওকত […]

Continue Reading

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শাখাওয়াত (৪০) নামে এক মিনি ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে ট্রাক থামিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাখাওয়াত। এ সময় একটি গাড়ি তাকে চাপা […]

Continue Reading

আঙ্গুলের ছাপ নেয়ার সময় ভুয়া নির্বাচন কর্মকর্তা আটক

বরিশালের গৌরনদীতে আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়ার সময় রিপন সরদার (২৬) নামে এক ভুয়া নির্বাচন কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর ধানডোবা গ্রামে এই ঘটনা ঘটে। আটক রিপন উপজেলার নন্দনপট্টি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। এ ঘটনায় উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মঞ্জু সরদার বাদী হয়ে রিপন সরদারকে […]

Continue Reading

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুতু মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব মাথায় দুই দল দুষ্কৃতিকারীর মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের সাথে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুতু শহরের চকসূত্রাপুরের মজিবর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, পাইপ গান, আট রাউন্ড গুলি ও […]

Continue Reading

ঝালকাঠিতে তরুণীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে লিমা আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাশ উদ্ধার করা হলেও শুক্রবার (১৩ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লিমা নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠী গ্রামের মো. কামাল সরদারের মেয়ে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে লিমাকে ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত […]

Continue Reading

নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল এক ব্যক্তি

পটুয়াখালীর কলাপাড়ার নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল সুব্রত ঘরামী (৩০) নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুব্রতোর বাড়ি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার শেষ বিকালে তার স্ত্রী পুস্প রানীকে নিয়ে […]

Continue Reading

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম নুরু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার পরন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম নুরু ডাকাতের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জাহিদুল হক।

Continue Reading

কুমিল্লায় খামার মালিকের হাতে শ্রমিক খুন

কুমিল্লার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামে লন্ডন প্রবাসী আমজাদের মালিকানাধীন পোল্ট্রি খামারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ আবু কাউসার (৩৫) নামের এক শ্রমিক খুন হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার বেলবাড়ি গ্রামের আনু মিয়ার ছেলে আবু কাউসার পাশ্ববর্তী পাহাড়পুর গ্রামের লন্ডন প্রবাসী আমজাদ হোসেনের মালিকানাধীন পোল্ট্রি খামারে বিগত ১৫ বছর ধরে কাজ করতো। […]

Continue Reading

‘ভূমিহীন কোন পরিবার খোলা আকাশের নিচে থাকবে না’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২১ সাল নাগাদ দেশের কোন ভূমিহীন পরিবার গৃহহীন থাকবে না। সকল ভূমিহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে সরকার। ২০২১ সাল নাগাদ দেশের কোন ভূমিহীন গৃহহীন পরিবার খোলা আকাশের নিচে থাকবে না। সেই লক্ষ্যে কাজ চলছে। প্রতিমন্ত্রী আজ বুধবার […]

Continue Reading

বগুড়ায় পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে পানিতে ডুবে সুমাইয়া আকতার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পূর্ববারাদীঘি গ্রামের সোহাগ হোসেনের মেয়ে। সুমাইয়ার বাবা সোহাগ হোসেন জানান, আজ সকালে তিনি দর্জির কাজে জিয়ানগর বাজারে দোকানে যান। সুমাইয়ার মা মাঠে ছাগল আনতে যান। তিনি বাড়িতে ফিরে দেখেন সুমাইয়া বাড়িতে নেই। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর প্রতিবেশিরা বাড়ির […]

Continue Reading