নিরাপদ সড়ক শুধু নয়, সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে–গাসিকের নতুন মেয়র

গাজীপুর: গাজীপুর সিটির নতুন মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম বলেছেন, এই নগরের সকলকে নিয়ে আমি নগরীর উন্নয়ন করব। সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই। চলমান আন্দোলন সার্থক হয়েছে দাবী করে জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন। তাই তাদের ঘরে ফিরে যেতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের শান্ত পরিস্থিতি নষ্ট করতে শিক্ষার্থীদের ব্যবহার […]

Continue Reading

বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বরিশালের হিজলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন সরদার নামের এক যুবক। শনিবার রাতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ খাদিজা বেগম ওরফে ফুলমতি বেগম (৩৫) ওই গ্রামের দিন মজুর হানিফ মোল্লার স্ত্রী ও ছয় সন্তানের জননী। ঘটনার পর পরই ঘাতক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। […]

Continue Reading

সিরাজগঞ্জে পরিত্যক্ত ঘরে যুবকের লাশ

সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে আশরাফ আলী (১৮) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আশরাফ আলী স্টেডিয়াম এলাকার মৃত আজাদ হোসেনের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ১৫ দিন যাবত আশরাফ আলী নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার […]

Continue Reading

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী নিহত

গাজীপুর: গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় কাভার্ডভ্যান চাপায় সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম ফারজানা আক্তার মিম। তার রোল ৩১৫০, সেকশন ই,। তিনি পরিবারের সাথে বড়বাড়ি এলাকার বগারটেকে ভাড়া বাসায় থেকে লেখাপড়া করত। তার পিতার নাম ফারুক,তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় কুদুরিয়া এলাকায়। আজ শনিবার দুপুরে ওই […]

Continue Reading

গাজীপুরে বেগম জিয়ার মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

গাজীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলা শাখা। আজ শনিবার বেলা ১১টায় গাজীপুর শহরে ওই কর্মসূচি পালিত হয়। এতে অংশ গ্রহন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নূরুল আলম, সিনিয়র সহসভাপতি মাকসুদুল করিম মোনায়েম, হারুনর রশিদ, জাকির হোসেন, […]

Continue Reading

শ্রীপুরে পাওনা টাকার জেরে খুন

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে পাওনা টাকা চাওয়ায় নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে হাবিবুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান (৩৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নবী হোসেন সরকারের ছেলে। সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী। অভিযুক্ত হুমায়ুন কবির (৩২) একই গ্রামের আইয়ুব আলীর […]

Continue Reading

জেএমবির শীর্ষ দুই নেতাসহ আটক ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরেকটি ‘গোপন আস্তানার’ সন্ধান পাওয়া গেছে। তিস্তা নদীর দুর্গম চরের পর এবার কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদের দুর্গম দিয়ারার চরে এই আস্তানা পাওয়া গেছে। দিয়ারার চর এখন নবগঠিত ঢুষমারা থানার অন্তর্গত। পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা (ডিবি) ও বগুড়ার ডিবি যৌথ অভিযান […]

Continue Reading

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও ফায়ার […]

Continue Reading

দর্শনায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পোশাক, কসমেটিক্স, জুতা ও মাদকদ্রব্যসহ বেশ কিছু মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ মালামালের মূল্য ছয় লাখ ৮২ হাজার ৭০০ টাকা। শুক্রবার ভোর থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত এসব মালামাল জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার […]

Continue Reading

গাজীপুরে স্ত্রী খুন, স্বামী আটক

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনার পর স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত চম্পা আক্তার শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তিনি রাজেন্দ্রপুর এলাকায় স্বজনদের সঙ্গে বসবাস করে স্থানীয় […]

Continue Reading

টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৬

কক্সবাজারের টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হল টেকনাফ […]

Continue Reading

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক আটক

গাইবান্ধা সদর উপজেলা থেকে ১৮৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম সুজন মিয়া, বয়স ২৫ বছর। বুধবার রাতে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, আটক সুজন মিয়া সদর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে […]

Continue Reading

মানিকছড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন

খাগড়াছড়ির মানিকছড়ির তিন টহরী এলাকার নামার পাড়া এলাকায় আজ স্বামীর হাতে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুড় মো. মমতাজ উদ্দীনকে আটক করেছে। খুন হওয়া গৃহবধূর নাম সালমা আক্তার (২২)। তার স্বামীর নাম বেলাল হোসেন (২৬)। জানা গেছে, উপজেলার নামার তিনটহরী গ্রামের মো. মমতাজ উদ্দীনের ৫ ছেলে ও ১ মেয়ের সংসারে মেজ ছেলে মো. […]

Continue Reading

টেকনাফে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি মাইক্রোবাসসহ মোহাম্মদ আলীকে (৩২) ৪৩ হাজার ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। মোহাম্মদ আলী টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে এবং ওই মাইক্রোবাসের চালক ছিলেন। টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবির তল্লাশি চৌকিতে ইয়াবা ও চালকসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে আজ রাত ৯টার দিকে টেকনাফ ২ […]

Continue Reading

কলাপাড়ায় তিনটি ট্রলার ডুবিতে ২ জেলে নিখোঁজ

গভীর সমুদ্র থেকে তীরে আসার পথে তিনটি মাছ ধর ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এফবি পলাশ নামের একটি মাছ ধরা ট্রলার উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে নিমজ্জিত হয়। এছাড়া মঙ্গলবার গভীর রাতে কুয়াকাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে সোনার চর নামক স্থানে এফবি মায়ের দোয়া ও এফবি নায়েতহবিল ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা […]

Continue Reading

গাজীপুরে নতুন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম

ঢাকা: গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার করা হয়েছে। আর গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি পূর্বক নিয়োগ পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। রাষ্টপতির আদেশক্রমে বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

Continue Reading

শিবগঞ্জে স্ত্রীকে গলা কাটা অবস্থায় রেখে পালালেন স্বামী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের একটি কলা বাগান থেকে গলা কাটা অবস্থায় মিলি বেগম (২৫) নামে গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের কলা বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মিলি বেগম উপজেলার […]

Continue Reading

গাজীপুর শহরে গুলাগুলি, দেশীয় অস্ত্রের মহড়া

গাজীপুর অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর শহরের হাবিবুল্লাহ সরণীতে দেশীয় অস্ত্রের মহড়া হয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা গেছে। তবে কেউ হতাহত হয়নি। আজ বুধবার বিকাল ৩টার দিকে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এক দল যুবক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নগর ভবন এলাকা থেকে হাবিবুল্লাহ সরনী দিয়ে পৌর সুপার মার্কেটের […]

Continue Reading

গাজীপুর জেলা পোল্ট্রি মালিক সমিতির নৌকা ভ্রমণ

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক): গাজীপুর জেলা পোল্ট্রি মালিক সমিতি ও ভাওয়াল মির্জাপুর পোল্ট্রি ব্যবসায়ীদের উদ্যোগে নৌকা ভ্রমণ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সোমাবার সকালে ভাওয়াল মির্জাপুর বাজার সংলগ্ন ঘাট হতে জেলা পোল্ট্রি মালিক সমিতির কর্মকর্তারা ও ভাওয়াল মির্জাপুর পোল্ট্রি ব্যবসায়ীরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রাজধানীর মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নৌকা ভ্রমণকালে বাদ্যযন্ত্রের তালে তালে […]

Continue Reading

শ্রীপুরে সিসা কারখানাকে জরিমানা।

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যাটারী কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকায় ওই কাখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটির বিরুদ্ধে মারাত্বক পরিবেশ দূষণের অভিযোগ ছিল। সেই […]

Continue Reading

হোসেনপুরে শিশুপুত্রকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

কিশোরগঞ্জের হোসেপুরে নিজ শিশুপুত্রকে হত্যা করে মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলিমা গ্রামের স্যানিটারী মিস্ত্রী সবুজ মিয়া ঘটনার সময় বাইরে ছিলেন। খবর পেয়ে বাড়িতে গিয়ে তিনি ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ দেখতে […]

Continue Reading

স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি, অতঃপর…

সাতক্ষীরার কলারোয়ায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে মৃত স্বামীর লাশ নিয়ে টানাটানি করেছেন দুই স্ত্রী। তাদের দ্বন্দ্বের কারণে গত দুদিনেও স্বামীর লাশ দাফন করা হয়নি। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কোনো সুরাহা করতে না পেরে ফিরে আসতে বাধ্য হন। অবশেষে বিষয়টা মীমাংসার জন্য আদালতে দারস্থ হয়। এরপর মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক কলারোয়া থানা পুলিশকে […]

Continue Reading

গাজীপুরে পাখি শিকারে গিয়ে বিলের পানিতে ডুবে মৃত্যু

গাজীপুরে পাখি শিকার করতে গিয়ে বিলের পানিতে ডুবে এক গাড়ির হেলপার নিহত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ব্যক্তির পরিচয় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এবং টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান স্থানীয়দের […]

Continue Reading

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নৌকা ভ্রমণ

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর: বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব। ২৮ জুলাই (১৩ শ্রাবণ) শনিবার গাজীপুরের ঐতিহাসিক চিলাই হয়ে বালু নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ওই উৎসব। সকালে গাজীপুর মহানগরের কানাইয়া বাজার সংলগ্ন চিলাই নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন […]

Continue Reading