‘দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই’

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তেলের দাম না কমানো দেশের জন্যে ভাল, এতে রাজস্ব বাড়বে। শুক্রবার বিকেলে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় সংস্কারকৃত প্রেসবিটারিয়ান চার্চের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে কখনো আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা […]

Continue Reading

তেল অপসারণ চলছে: নতুন খাল খনন

সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাকার ডুবিতে ছড়িয়ে পড়া তেল অপসারণ অব্যহত আছে। এদিকে চিংড়ি ঘের মালিকদের দখলে থাকা মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের দুপাশের সব সরকারি রেকর্ডিয় খাল অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে যান খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রভাবশালী চিংড়ি […]

Continue Reading

বৈদেশিক রিজার্ভে নতুন মাইলফলক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতবিার বিকেল সাড়ে চারটার দিকে এ রিজার্ভ দুই হাজার ২৩৭ কোটি ডলারে পৌঁছে। এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

Continue Reading

এ দেশের চামড়াশিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে : মজীনা

বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন, দেশটির বিদায়ি রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দীর্ঘ দেড় ঘন্টার বৈঠকে তারা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান রাষ্ট্রদূত। ‘অতীতের যে কোনো সময়ের […]

Continue Reading

সুইস ব্যাংকের টাকা অবমুক্ত হলে পদ্মা সেতুতে বিনিয়োগ

সুইস ব্যাংকে আটক অর্থ অবমুক্ত হলে পদ্মা সেতুতে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ড. মুসা বিন শমসের (প্রিন্স মুসা)। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। মুসা বলেন, ‘পদ্মা সেতুর প্রসঙ্গে আমি অফিসিয়ালি দুদককে […]

Continue Reading

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সূচক কমেছে দেশের উভয় পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট […]

Continue Reading

৮ হাজার ৫৮০ কোটি টাকার সহায়তা দিবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে তিনটি খাতে ১.১ বিলিয়ন ডলার বা ৮ হাজার ৫৮০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আজ বুধবার এই ঘোষণা দেয় ব্যাংকটি। বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে,অর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণ, শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশের লক্ষে তা ব্যয় করা হবে।

Continue Reading

উন্নয়নশীল বিশ্ব থেকে এক ট্রিলিয়ন ডলার অর্থপাচার

বিশ্বব্যাপী অবৈধ আয় ও অর্থপাচার বাড়ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো। সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে উন্নয়নশীল দেশগুলো থেকে প্রায় ১ ট্রিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে, যা এ দেশগুলোতে রেকর্ড পরিমাণ দুর্নীতি, অর্থপাচার এবং অবৈধ বাণিজ্যের বিষয়টি স্পষ্ট করে। ওয়াশিংটনভিত্তিক এ […]

Continue Reading

শেয়ার মার্কেটে সাত কোটি ডলার মুনাফা বাঙালি স্কুলছাত্রের

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক বাঙালি ছাত্র স্কুলে টিফিনের বিরতির ফাঁকে শেয়ারের ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক ম্যাগাজিন খবর দিচ্ছে ১৭ বছর বয়সী মো. ইসলাম তার মুনাফার একটি অংশ দিয়ে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি কিনেছে, যদিও গাড়ি চালানোর বয়স তার এখনো হয়নি। তবে এই বিপুল […]

Continue Reading

কমেছে সূচক, বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উভয় পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে সামান্য। দাম কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার […]

Continue Reading

শ্রমিকদের দক্ষতা বাড়াতে সেপবি ও বিজিএমইএর চুক্তি

পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দিতে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অব বাংলাদেশের (সেপবি) সঙ্গে পোশাক প্রস্তুত ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে বিজিএমইএর কনফারেন্স রুমে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়। যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড ও এসডিসির (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন) সহায়তায় এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। অনুষ্ঠানে […]

Continue Reading

৫০ বিলিয়নের অধিক রপ্তানি আয় করা সম্ভব: বিজিএমইএ

ঢাকা: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুধুমাত্র ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ই নয়। তার চেয়েও অনেক বেশি রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার দুপুরে বিজিএমইএ কনফারেন্স লাউঞ্জে ঢাকা এ্যাপারেল সামিট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনটি। সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঢাকা এ্যাপারেল সামিট থেকে বেরিয়ে এসেছে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে […]

Continue Reading

মার্কেন্টাইল ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকে তলব

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । তাদের ২২ ডিসেম্বর সকাল ১০টায় দুদকে হাজির থাকতে বলা হয়েছে। রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার বিকালে দুদকের প্রধান কার্যা্লয় থেকে ওই সাত কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো […]

Continue Reading

জাহাজ নির্মাণ খাতে ইইউকে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা এবং চট্টগ্রামের পতেঙ্গায় সরকার অত্যাধুনিক জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোক্তারা এক্ষেত্রে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে। রোববার শিল্পমন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়ান […]

Continue Reading

গাজীপুরে জনতা ব্যাংকে ৬১লাখ টাকা চুরি, আটক-১

গাজীপুর: মহানগরের জয়দেবপুর বাজার এলাকায় জনতা ব্যাংকের জয়দেবপুর শাখায় ৬১ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে টাকা চুরির ঘটনাটি জানাজানি হয়। সংবাদ পেয়ে জযদেবপুর থানা পুলিশ গিয়ে আলমত জব্দ করে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে রোববার সকাল পর্যন্ত যে কোন সময় চোরেরা নিরাপত্তাকর্মীকে নেশা খাইয়ে অজ্ঞান করে। অতঃপর ব্যাংকে প্রবেশ করে পূর্বে প্রস্তুতকরা বিকল্প […]

Continue Reading

বস্ত্রখাতে ২৫ বিলিয়ন ডলার আয় : বস্ত্র প্রতিমন্ত্রী

বরিশাল : দেশের ২৫ বিলিয়ন ডলার আয় হয় বস্ত্রখাত থেকে। আর সে লক্ষেই টেক্সটাইল ইঞ্জিনিয়রদের দক্ষ করে গড়ে তুলতে সরকার সবসময় কাজ করছে। শনিবার বিকেল ৩টায় বরিশাল নগরীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, বর্তমান সরকার […]

Continue Reading

গ্যাস সংকটে ৪০ শতাংশ উৎপাদন ব্যাহত: বিকেএমইএ সভাপতি

গ্যাস সংকটে ৪০ শতাংশ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নিট পোশাকশিল্প মালিকদের সমিতি বিকেএমইএ’র সভাপতি এ. কে. এম সেলিম ওসমান। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএ আয়োজিত ‘গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি’র মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিটওয়্যার পণ্যের রপ্তানি প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিকেএমইএ’র সভাপতি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে তাদের ১.০১ শতাংশ […]

Continue Reading

আস্থা সংকটে পোশাকশিল্প : চুন্নু

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, পোশাক শিল্পে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থার সংকট রয়েছে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নিট পোশাকশিল্প মালিকদের সমিতি বিকেএমইএ আয়োজিত ‘গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি’র মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পে বড় কোনো সমস্যা নেই। এখানে মালিক ও শ্রমিকদের মধ্যে সামান্য আস্থা সংকট রয়েছে। […]

Continue Reading

জ্বালানি তেলের বাজারে ধস

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে নেমে এসেছে। ২০০৯ সালের জুলাই মাসের পর এই প্রথম তেলের দাম এ পর্যায়ে নেমে এলো এবং চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি থাকায় অপরিশোধিত জ্বালানি তেলের দামে এ ধসে নেমেছে। শুক্রবার সকালে মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই’এ প্রতি ব্যারেল তেলের দাম ৮৬ সেন্ট কমে ৫৯.০৯ […]

Continue Reading

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন’

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএর উদ্যোগে “গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি” বইয়ের মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব […]

Continue Reading

বাজারে শীতের সবজির দাম কমেছে

রাজধানীতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে, প্রতি কেজি নতুন পেঁয়াজের দাম ২৮ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৩২ টাকা থেকে ৩৫ টাকায়। এছাড়া বিদেশি পেঁয়াজের দাম ২৫ টাকা থেকে ২৭ টাকায় বিক্রি […]

Continue Reading

ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকার নিচে

দেশের প্রধান পুঁজিবজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে বড় ধরনের অবনতি হয়েছে। কমেছে প্রধান মূল্যসূচকসহ সব সূচক। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সংশ্লিষ্টরা মনে করছেন, বৃহস্পতিবার সকালে ডিএসইতে নতুন স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতি চালু হয়েছে। নতুন এ পদ্ধতির নেতিবাচক প্রভাবের কারণে লেনদেন কমেছে।   দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের […]

Continue Reading

ব্যাংকের শাখা আরও বাড়ানো দরকার: অর্থমন্ত্রী

দেশে জনসংখ্যার ঘনত্বের সঙ্গে আনুপাতিক হারে ব্যাংকের শাখা আরও বাড়ানো দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে সাড়ে আট হাজার ব্যাংক শাখা রয়েছে। অনেকে মনে করেন করেন এটা যথেষ্ট। দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, গ্রামে অনেক মানুষ বাস করেন। দেশে যে ব্যাংক শাখা রয়েছে […]

Continue Reading

ডিএসইতে অটোমেশন ট্রেডিং সিস্টেমে লেনদেন উদ্বোধন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার থেকে অটোমশেন  ট্রেডিং সিস্টেমে লেনদেন শুরু হয়েছে। সকাল সোয়া ১১টায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ লেনদেন শুরু করেন। যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন এ সিস্টেম চালু করা হলো। সিস্টেমটি চালুর জন্য বিভিন্ন ব্রোকারকে যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানয়িছেনে ডিএসই এমডি ড. স্বপন কুমার বালা। এর আগে […]

Continue Reading

ব্যাংক সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিদ্যমান উচ্চ ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য নাজমুল হাসান, টিপু মুনশি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী ও আখতার জাহান […]

Continue Reading