ফের মহাধসের আশঙ্কা শেয়ারবাজার

ঢাকা: সোমবারের রেকর্ড দরপতনের পর মঙ্গলবারও ভয়াবহ দরপতনে দিনের লেনদেন শুরু হয়েছে। দিনের চার ঘণ্টার লেনদেনের মধ্যে প্রথম ঘণ্টা না পেরোতেই ৮০ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। এতে বাজারের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স থেকে ৫৩ পয়েন্ট বা সোয়া শতাংশ হাওয়া হয়ে গেছে। পতন ঠেকাতে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আগ থেকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা […]

Continue Reading

কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ ৭০০ ঋণখেলাপি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিশেষ নীতিমালায় খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদনে সাড়া দিচ্ছে না বেসরকারি খাতের অনেক ব্যাংক। দুই শতাংশ ডাউনপেমেন্ট এবং ৯ শতাংশ সুদের এই বিশেষ সুবিধায় সাড়া না পেয়ে ৭০০ গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় আলোচনা হবে। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আজকের বৈঠকে সুদহার […]

Continue Reading

কৃষক আর ক্রেতায় ফারাক ১০০ টাকা

মুড়িকাটা পেঁয়াজের এখন ভরা মৌসুম। এ সময়েও যে কোনো অজুহাতে দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা তুলছেন ব্যবসায়ীরা। ফলে এখন ঢাকার বাজারে ক্রেতাদের প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে ১৭০ থেকে ২০০ টাকা গুনতে হচ্ছে। কৃষকরা গতকাল রোববার পেঁয়াজ বিক্রি করেছেন ৯০ থেকে ১০০ টাকায়। সেই হিসাবে কৃষক আর ক্রেতায় ফারাক ১০০ টাকা। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজের বিক্রি […]

Continue Reading

পেঁয়াজের কেজি সকালে ১৪০ বিকেলে ২০০

টানা তিন মাস দেশবাসীকে কাঁদিয়ে দুই সপ্তাহ ধরে কিছুটা কমে আসছিল পেঁয়াজের দাম। মওসুম শুরু হওয়ায় দাম এখন নি¤œমুখী হওয়ারই কথা। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ আবার অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। দুই দিন আগের চেয়ে কেজিতে ৩০ টাকা বেড়ে গতকাল সকালে ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল দেশী নতুন পেঁয়াজ। দুপুরের পর পাল্টে […]

Continue Reading

এলপি গ্যাসের দাম বাড়ছে আজ থেকে

ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতিটি সিলিন্ডারের দাম একলাফে ২০০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সারাদেশে আজ শনিবার থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে। খুচরা বাজারে আজ থেকে ভোক্তাদের প্রতি সিলিন্ডার (১২ কেজি) কিনতে হবে এক হাজার ১০০ থেকে এক হাজার ১২০ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত ভোক্তারা এসব সিলিন্ডার ৯০০ থেকে […]

Continue Reading

বিদ্যুৎ-জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তনের সুযোগ

বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির মূল্য পরিবর্তনের সুযোগ রেখে এনার্জি রেগুলেটরি কমিশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগের আইনটি ছিল ২০০৩ সালের। তাতে একটা প্রভিশন ছিল-কমিশনের নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানি […]

Continue Reading

পেঁয়াজের বাম্পার ফলনে কৃষকের হাসি

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে এ বছর মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় এ এলাকার পেঁয়াজচাষি পরিবারে হাসি ফুটেছে। তবে নতুন পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে দাম। আর কৃষি বিভাগ বলছে, একই জমিতে দু’বার পেঁয়াজ আবাদ করে পদ্মাপাড়ের কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। জানা গেছে, গোয়ালন্দে তিন ধরনের পেঁয়াজ উৎপাদন হয়ে […]

Continue Reading

নতুন বছরের শুরু থেকে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে: অর্থমন্ত্রী

টাকার অবমূল্যায়নের দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সবাই চান মুদ্রার অবমূল্যায়ন করা হোক। তা হবে না। তা হলে রপ্তানি আয় বাড়বে। আমি তা মনে করি না। বরং অবমূল্যায়ন করা হলে দেশের অর্থনীতি খারাপ অবস্থায় পড়বে। বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের […]

Continue Reading

এক মণ ধানে দুই কেজি পেঁয়াজ : হতাশায় কৃষক

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় আমন ধানের ফলন ভালো হলেও বাজারে ধানের দাম দেখে হতাশ হয়ে পরেছে কৃষকরা। তার পরেও সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি। উপজেলার খাদ্য গুদাম থেকে ধান কেনার প্রস্তুতি চলছে। ধান বিক্রির প্রক্রিয়া জটিল হওয়ায় বিপাকে পড়ছে কৃষকরা। তাছাড়া চার ভাগের এক ভাগ কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে উপজেলার […]

Continue Reading

পিয়াজে স্বস্তি মিলবে কবে?

বলা হচ্ছিল ডিসেম্বরের শুরুতেই পিয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হলেও একটুও কমেনি পিয়াজের দামের উত্তাপ। এখনো দেশি পিয়াজের কেজি ২৪০ থেকে ২৬০ টাকা । আমদানি করা পিয়াজের দামও দেড়শ থেকে ২০০টাকার উপরে। বাজারে আসা নতুন মুল কাটা পিয়াজের দামও ২০০টাকা কেজি। প্রায় দুই মাস ধরে চলছে এমন পরিস্থিতি। এ অবস্থায় […]

Continue Reading

আমিও ব্যবসায়ী, আমার কথাবার্তা ব্যবসায়ীর মতন, মন্ত্রীর ভাবটাব আসে না: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে দেয়ার পরিবেশ সৃষ্টিতে ব্যাংকগুলোর সুদের হার এক অঙ্কে নামানোর ওপর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ১২ থেকে ১৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়। এ সময় তার কথাবার্তা ব্যবসায়ীদের পক্ষে যাচ্ছে– এ কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমিও একজন ব্যবসায়ী। তার জন্য আমার কথাবার্তা ব্যবসায়ীদের মতন। মন্ত্রীর […]

Continue Reading

ভারত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে না, আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতীম ভারত এমন কিছু করবে না যাতে উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত সর্ম্পক এগিয়ে যাবে। দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। আজ শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান […]

Continue Reading

‘পিয়াজ সংকট সৃষ্টি করে কোটি কোটি টাকা হাতিয়েছে সরকার দলীয় সিন্ডিকেট’

পিয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকার দলীয় সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দায়িত্ব সরকারের, কে কি খাবে তা নির্ধারন করা সরকারের দায়িত্ব নয়। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা […]

Continue Reading

মন্ত্রিত্ব ছাড়লে কি পিয়াজের দাম কমবে? – বাণিজ্যমন্ত্রী

পদত্যাগ করলেই যদি পিয়াজের দাম কমে যায়, তবে তার মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পিয়াজের দাম কমবে? আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ […]

Continue Reading

সুদের হার এক অঙ্কে আনতে কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিটি) নামিয়ে আনার কৌশল ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। রোববার এনইসি সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য আজকের মধ্যেই একজন […]

Continue Reading

হিলি স্থলবন্দরের ৬ পিয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানকে তলব

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি |পিয়াজের মজুত, সরবরাহ, এলসি, আমদানি মূল্য, বিক্রয় মূল্য সহ বিভিন্ন তথ্য চেয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ৬ পিয়াজ আমদানিকারক প্রতিষ্ঠাকে তলব করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা, ঢাকা। ওই ৬ প্রতিষ্ঠানের মালিকরা গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে কি পরিমাণ এলসি করেছেন তার বিপরীতে কি পরিমাণ পিয়াজ আমদানি করেছেন এবং আমদানি মূল্য ও […]

Continue Reading

মিয়ানমার থেকে এলো ৩০ হাজার মণ পেঁয়াজ

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ এসে পৌঁছেছে বাংলাদেশে। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, ‘সোমবার টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ১ হাজার ১শ’ ৩ দশমিক ১৭১ মেট্রিক টন (প্রায় ৩০ হাজার মণ) পেঁয়াজ আমদানি হয়েছে। জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজগুলো টেকনাফ স্থলবন্দরে খালাস হওয়ার পর ট্রাক ভর্তি করে সেগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ […]

Continue Reading

পেঁয়াজ নিয়ে কারসাজিতে ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় দেশের শীর্ষ ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার ( ২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান টি এম এন্টার প্রাইজ, বি এইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, জগদীশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্য ভাণ্ডার, মেসার্স […]

Continue Reading

ক্রেডিট কার্ডে অনুমতির নিয়ম বাতিল

আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে লেনদেনের আগে গ্রাহককে আর অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফর্ম (ওটিএএফ) পূরণ করে জমা দিতে হবে না। সমালোচনার মুখে এই নিয়মটি বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক সার্কুলারে জানায়, অনলাইনে লেনদেন ‘সহজ করতে’ তাদের এই সিদ্ধান্ত। এর আগে গত ১৮ই নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ […]

Continue Reading

ফের বাড়ছে পিয়াজের দাম

লাগামহীন পিয়াজের দাম আবারো বেড়েছে। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না। বাজারও নিয়ন্ত্রণ হচ্ছে না। গত দুই দিনে বিভিন্ন খবরে ঢাকার পাইকারি বাজারে পিয়াজের কেজি ১৬০ টাকায় নামার পর আবারও ২০০ টাকা ছাড়িয়েছে। পাশাপাশি খুচরা বাজারেও দাম বাড়তে শুরু করেছে। ঢাকার বাইরে ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি […]

Continue Reading

তুরস্ক থেকে পেঁয়াজের চালান আসছে শুক্রবার

পেঁয়াজের ধাক্কা সামালে উদ্যোগী হয়ে মেঘনা গ্রুপ তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার সকালেই তাদের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে। মেঘনা গ্রুপের ডেপুটি ডিরেক্টর আসিফ ইকবাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা পেঁয়াজ আমদানি করে সরকারকে দেব। সরকার টিসিবির মাধ্যমে সেগুলো বিক্রি করবে।’ ‘শুক্রবার এয়ারে আমাদের […]

Continue Reading

বিমানে পাকিস্তান থেকে এলো পিয়াজের চালান

আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পিয়াজের চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি বিমান সংস্থার কার্গো বিমানে এই চালান আনা হয়। ঢাকার শাদ এন্টারপ্রাইজ এই পিয়াজের আমদানিকারক। এই চালানে ৮১ টন ৫০০ কেজি পিয়াজ আনা হয়। এদিকে আজ রাতে মিশর থেকে আরেকটি বিমানে পিয়াজের আরও একটি চালান আসছে। চট্টগ্রামের এস […]

Continue Reading

এক দিনেই কেজিতে কমল ১০০ টাকা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১০০ টাকা। গত রবিবার পাটগ্রামে প্রতি কেজি পেঁয়াজ ২৪০ টাকায় বিক্রি হলেও সোমবার রাত থেকে দাম নেমে ১৪০ টাকায় বিক্রি হয়। বিদেশ থেকে পেঁয়াজ আসার খবরেই দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সাত দিন পেঁয়াজ বর্জনের শপথ নিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

সেতুর নিচে বস্তা বস্তা পঁচা পিয়াজ

ডেস্ক |কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পঁচা পিয়াজ দেখা গেছে। তবে কে বা কারা সেতুর নিচে পিয়াজ ফেলে যায় তা জানা যায়নি। সোমবার পথচারীরা যাওয়ার সময় সেতুর নিচে পিয়াজের বস্তা দেখে মনে কৌতূহল জাগে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিগুলো মুহূর্তে ভাইরাল […]

Continue Reading

রাজশাহীতে এক বাড়ি থেকেই ৩০০ বস্তা পেঁয়াজ উদ্ধার

রাজশাহী: বেশ দেরিতে হলেও রাজশাহীর বাজারে পেঁয়াজের মজুদ ভাঙতে এবং দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ অদালত। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই অভিযানের প্রথম দিনেই নগরীর মাস্টারপাড়া এলাকার এক বাড়িতে ৩০০ বস্তা পেঁয়াজের মজুদ মিলেছে। রাজশাহী মহানগর এলাকার ওই আমদানিকারকের নাম হাসিবুল ইসলাম। তাকে প্রতিদিন ৫০ বস্তা করে পেঁয়াজ বিক্রির […]

Continue Reading