সর্বাত্মক লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা

কঠোর লকডাউনেও পোশাক ও বস্ত্র কারখানা খোলা থাকবে বলে পোশাকশিল্প মালিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার বিকেলে পোশাক ও বস্ত্রশিল্প মালিকদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প […]

Continue Reading

আট মাসে সঞ্চয়পত্র বিক্রি ৭৫ হাজার কোটি টাকা

করোনাভাইরাস মহামারির মধ্যেও সঞ্চয়পত্র বিক্রি বেড়েই চলেছে। চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৭৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এই অঙ্ক গত অর্থবছরের পুরো সময়ের চেয়েও ১২ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের নয় মাস (জুলাই-মার্চ) পার হয়ে গেলেও জাতীয় সঞ্চয় অধিদপ্তর জুলাই-ফেব্রুয়ারি সময়ের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এই আট মাসে সব মিলিয়ে ৭৫ হাজার […]

Continue Reading

বিজিএমইএর সভাপতি হচ্ছেন ফারুক হাসান

তৈরী পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) পরবর্তী সভাপতি হচ্ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে। বিজয়ী পরিচালকেরা আগামী ১৬ এপ্রিল সভাপতি ও ৭ জন […]

Continue Reading

হেফাজতের আমীর মহাসচিবসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

হেফাজতে ইসলামের আমীর, মহাসচিবসহ ৫৪ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মোদিবিরোধী আন্দোলনের পর তাদের ব্যাংকে কী পরিমাণ অস্বাভাবিক লেনদেন হয়েছে তা দেখতে গত বৃহস্পতিবার তাদের হিসাব তলব করা হয়। সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়েছে। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে সংগঠনটির জেলা পর্যায়ের […]

Continue Reading

ব্যাংকে লেনদেন ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা দুইটা পর্যন্ত। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা ও সীমিত […]

Continue Reading

৩০শে মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পবিত্র শব ই বরাত উপলক্ষে আগামী ৩০শে মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী ২৯শে মার্চ (সোমবার) শব ই বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় […]

Continue Reading

ভরিতে ২০৪১ টাকা কমল স্বর্ণের দাম

প্রতি ভরিতে দুই হাজার টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৬৯ হাজার ১০৯ টাকায়। মঙ্গলবার (বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার থেকে সোনার এ নতুন দর […]

Continue Reading

আজ টাকা দিবস

ঢাকা: স্বাধীন বাংলা‌দে‌শে প্রথম নিজস্ব নোট বা মুদ্রার প্রচলন শুরু হয় ১৯৭২ সালের ৪ঠা মার্চ। দিনটি স্মরণীয় ক‌রে রাখ‌তে প্রথমবা‌রের মতো টাকা দিবস পাল‌নের উ‌দ্যোগ নি‌য়ে‌ছে দেশের প্রথম ও একমাত্র ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা কালেক্টার। বুধবার কালেক্টারের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে কালেক্টার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক […]

Continue Reading

বাংলাদেশে বছরে সাড়ে ১২ লাখ টন গ্যাস সরবরাহ করবে কাতার——-আলজাজিরা

বাংলাদেশে প্রতি বছর ১২ লাখ ৫০ হাজার টন তরলিকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে নেদারল্যান্ডভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটলের সাথে চুক্তি করেছে কাতারের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়াম (কিউপি)। সোমবার কিউপির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বাংলাদেশে ভিটলের গ্রাহকদের জন্য তরলিকৃত গ্যাসের সরবরাহ এই বছরের শেষ থেকে শুরু হতে যাচ্ছে। কাতারের জ্বালানিমন্ত্রী ও […]

Continue Reading

স্বর্ণের বাজারে বড় পতন

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহ জুড়ে অপরিশোধিত তেলের দামও কমেছে। দরপতনের এ তালিকায় রয়েছে রূপাও। গেল এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। রূপার দাম কমেছে দশমিক ৩০ শতাংশ। অপরদিকে পরিশোধিত তেলের দাম দশমিক ৮৭ শতাংশ […]

Continue Reading

আয়-ব্যয়ের ভারসাম্য হারাচ্ছে স্বল্প আয়ের মানুষ

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আনোয়ার হোসেন। ১০ বছর ধরে চাকরি করেন একটি প্রিন্টিং প্রেসে। মাসিক বেতন ১৭ হাজার টাকা। গতকাল টাউন হল বাজারে তিনি বাজার করতে আসেন। মুদি দোকানি আব্বাস উদ্দিনের কাছে জানতে চান মিনিকেট চালের দাম। কেজি ৭০ টাকা । আর মোটা চালের দাম ৫২ টাকা। আনোয়ার হোসেন খেদের সঙ্গে বলেন, কয়েকদিন আগেই মিনিকেট চাল […]

Continue Reading

চারাগাঁও সীমান্ত দিয়ে চাল পাঁচারের অভিযোগ

মোজাম্মেল আলম ভূঁইয়া—সুনামগঞ্জ: সুনামগঞ্জে চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ২২০বস্তা চাল পাঁচারের খবর পাওয়া গেছে। রাজস্ব ফাঁকি দিয়ে পাচাঁরকৃত চালের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা। আর এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৮ই ফেব্রুয়ারী) ভোরে। এলাকাবাসী সূত্রে জানা যায়- সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট ক্যাম্পের বিজিবি সদস্যরা চারাগাঁও ক্যাম্পের সোর্স পরিচয়ধারী […]

Continue Reading

করোনা মোকাবিলায় ২ হাজার ৭০০ কোটি টাকার আরও দুই প্রণোদনা প্যাকেজ ঘোষণা

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আরও দু’টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ২ হাজার ৭০০ কোটি টাকার এই দুই প্যাকেজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য […]

Continue Reading

সপ্তাহের ব্যবধানে কমেছে সোনার দাম

গত ৬ জানুয়ারি দেশের বাজারে ভরি প্রতি সোনার দাম বেড়ে ছিল ১ হাজার ৯৮৩ টাকা। তারপর একসপ্তাহ না যেতেই মঙ্গলবার স্বর্ণের দাম আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। তবে রুপার বর্ধিত দাম অপরিবর্তিত থাকবে। নতুন দর কাল বুধবার সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত […]

Continue Reading

ভরিতে সোনার দাম বেড়েছে ১,৯৮৩ টাকা

মাসখানেক আগেই কমানো হয়েছিল সোনার দাম। সেটা স্থিতিশীর হওয়ার আগেই সোনার অলংকারের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। নতুন দর বুধবার সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি […]

Continue Reading

করোনার মধ্যেও প্রবাসী আয় ২১০০ কোটি ডলার

করোনার মহামারির বছরে অর্থনীতি বিভিন্ন সূচক নিম্নমুখী হলেও রেমিট্যান্স ছিল ঊর্ধ্বমুখী। সদস্য বিদায়ী বছরে আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ (২১.৭৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ১৮.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে ২০২০ সালে […]

Continue Reading

ফের সঞ্চয়পত্রে ঝুঁকছে মানুষ, ৫ মাসেই বছরের লক্ষ্য পূরণ

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম ৫ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৯ হাজার ৪৫ কোটি টাকার। যেখানে চলতি অর্থবছরে এ খাতে বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে সরকার সঞ্চয়পত্র থেকে যে টাকা ধার করার লক্ষ্য ঠিক করেছিল, তার প্রায় পুরোটা ৫ মাসেই নিয়ে ফেলেছে। জাতীয় সঞ্চয় […]

Continue Reading

রিজার্ভ ৪৩ বি‌লিয়ন ডলারের নতুন রেকর্ড

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক অতিক্রম করেছে। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন। বুধবার দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৩ বিলিয়ন বা চার হাজার ৩০০ কোটি ডলার ছাড়ি‌য়ে‌ছে। বাংলা‌দে‌শী মুদ্রায় যার প‌রিমাণ প্রায় তিন লাখ ৬৩ হাজার কো‌টি টাকা; (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)। […]

Continue Reading

দেশের তহবিলে করোনাভাইরাসের ধাক্কা কতটা লাগল?

কোডিড-১৯ মহামারী এবং এর ফলে আরোপিত লকডাউন সরকারের তহবিলে বড় ধরনের ধাক্কা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত অর্থবছরের রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ছিল মাইনাস ৪ শতাংশ। কর্মকর্তারা বলছেন, উৎপাদন ও সেবা খাত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি লকডাউন পরবর্তী সময়ে অগুরুত্বপূর্ণ ব্যয় বিপুলভাবে হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১৯-২০ অর্থবছরে কর সংগ্রহে এ নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]

Continue Reading

ক্ষুদ্র ঋণে ব্যাংকের অনীহা

ঢাকাধ বৃহৎ ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিয়েই গ্রাহকদের অনুকূলে বিতরণ করছে ব্যাংকগুলো। কিন্তু অনীহা ক্ষুদ্র ঋণে। যেটুকু অনুমোদন নেয়া হচ্ছে তার অর্ধেকও বিতরণ করা হচ্ছে না। নানা কাগজপত্র যাচাইয়ের নামে পার হয়ে যাচ্ছে দিনের পর দিন। এভাবেই কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া ব্যাংকগুলোর তিন দফার বর্ধিত সময়ও পার হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো থেকে প্রাপ্ত […]

Continue Reading

স্বর্ণালঙ্কার ফেরত দিলে ৮৫ শতাংশ অর্থ পাবেন ক্রেতারা

ঢাকা: কেনা স্বর্ণের অলংকার ফেরত দিলে দামের ৮৫ শতাংশ অর্থ ফেরত পাবেন ক্রেতারা। আর অলংকার পরিবর্ন করতে চাইলে এখনকার মতোই ৯০ শতাংশ অর্থ পাবেন। সোমবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসছে বছরের জানুয়ারি থেকে নতুন এ সিদ্ধান্ত কার্কর হবে। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে রিফান্ড পলিসিতে পরিবর্তন […]

Continue Reading

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, বাড়তে পারে দেশের বাজারেও

আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখীতার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়বে। খুব শিগগিরই দাম বাড়ানোর সিদ্ধান্তে আসতে পারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এমনটাই আভাস দিয়েছে সংগঠনটির নেতারা। তবে ভরিপ্রতি দাম কত বাড়বে সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি। গত দু’সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। এ সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবার […]

Continue Reading

আসছে ১০ হাজার কোটি টাকার আরেকটি প্রণোদনা প্যাকেজ

সর্বোচ্চ ১৪ শতাংশ সুদ ধার্য করে নতুন একটি প্রণোদনা প্যাকেজ আসছে। এই প্যাকেজের আকার নির্ধারণ করা হয়েছে ১০ হাজার কোটি টাকা। করোনার প্রভাব মোকাবেলায় দেশের কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের (সিএমএসএমই) দ্রুত প্রণোদনা ঋণ প্রদানে এ প্যাকেজটি তৈরি করা হচ্ছে। এ জন্য তুন নীতিমালাও প্রায় চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তহবিল ঘোষণা […]

Continue Reading

সঞ্চয়পত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ

অবশেষে সঞ্চয়পত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করলো সরকার। নতুন নিয়ম অনুযায়ী একক নামে ৫০ লাখ এবং যৌথ নামে ১ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র কেনা যাবে না। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (সঞ্চয় শাখা) সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, বর্তমানে একক নামে সর্বোচ্চ ১ কোটি ৫৫ […]

Continue Reading

স্বর্ণের দাম কমল

দেশে ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। এর আগে গত ২৫ নভেম্বর থেকে প্র‌তিভরিতে ২ হাজার ৫০৭ টাকা ক‌মি‌য়ে […]

Continue Reading