বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমতে পারে। গত কয়েক মাসে প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়ানোর পর কমতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুড (তেলের মানদণ্ড) তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮১ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৮২ ডলার। আর তাতে ১ অক্টোবরের পর ডব্লিউটিআই […]

Continue Reading

শতকোটি টাকা নিয়ে উধাও আমার বাজার

প্রায় পাঁচ লাখ গ্রাহকের অর্থ লুটে নিয়ে অফিস বন্ধ করে দিয়েছে আমার বাজার লিমিটেড নামে একটি মাল্টিলেভেল মার্কেটিংভিত্তিক (এমএলএম) ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন বিতর্কিত ডেসটিনি-২০০০ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের ভাতিজা আশরাফুল আমিন। আশরাফুল ডেসটিনি-২০০০ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ডেসটিনি ট্রেনিং সেন্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ছিলেন। ভুক্তভোগীরা বলছেন, নানা প্রলোভন দেখিয়ে […]

Continue Reading

মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানার বিধান

মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র কিনলে সর্বোচ্চ ছয় মাসের জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করতে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। আজ ‘সরকারি ঋণ বিল-২০২১’ জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে […]

Continue Reading

সোনার দাম বাড়ল ভরিতে ২৩৩৩ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ২২ ক্যারেটের ১ ভরি সোনার নতুন দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। শনিবার থেকে এই মূল্য কার্যকর হবে। শুক্রবার রাতে সমিতর সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। […]

Continue Reading

দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক : অর্থমন্ত্রী

ডিজেলসহ দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া বেড়েছে। একইসোথে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে মূল্যবৃদ্ধির ফলে জনগণের ওপর এই চাপকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। […]

Continue Reading

লোকসান দেখিয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ

লোকসান দেখিয়ে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি বলছে প্রতিনিয়ত তাদের লোকসান বাড়ছে। গত এক অর্থবছরেই লোকসান হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এ ছাড়া এ যাবৎ পঞ্জিভূত লোকসান রয়েছে আরও ৬২ হাজার কোটি টাকা। বছরের পর বছর লোকসান দিয়ে আসছে সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড […]

Continue Reading

টাকা গুনতে ২২০ জনের লাগলো সাড়ে ৯ ঘণ্টা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে এবারো রেকর্ড পরিমাণ অর্থ দান করা হয়েছে। গতকাল মসজিদের দান সিন্দুক খুলে পাওয়া গেছে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা। যা দান সিন্দুক থেকে পাওয়া দানের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ। সকাল ৯টায় মসজিদের ৮টি দান সিন্দুক খোলার পর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টাকা গণনা শেষে এই হিসাব […]

Continue Reading

প্রতিবেশী দেশের চেয়ে ডিজেলের দাম কম, বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে : তথ্যমন্ত্রী

ডিজেলের দাম প্রতিবেশী দেশের চেয়ে কম এবং এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এই অজুহাতে অন্য পণ্যের মূল্যবৃদ্ধিরও সুযোগ নেই।’ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে […]

Continue Reading

মাথাপিছু আয় ২৫০০ ডলার ছাড়ালো

দেশে এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মাথাপিছু আয় এখন দুই হাজার ৫৫৪ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ২২৭ ডলার। দেশের মোট জিডিপি নির্ণয়ের জন্য নতুন করে ২০১৫-১৬ কে নতুন ভিত্তিবছর হিসাবে নির্ধারণ করা হয়েছে। এতদিন ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর হিসাবে গণনা করা হতো। নতুন ভিত্তিবছরের […]

Continue Reading

প্রণোদনার ঋণ বিতরণে আগ্রহ হারাচ্ছে ব্যাংক

অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হলে সুদহারের ওপর পাঁচ কোটি টাকা ভর্তুকি পাওয়ার কথা ব্যাংকগুলোর। ব্যাংকগুলো গত অর্থবছরে এ খাতে ১৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছিল। কিন্তু ছয় মাসের ভর্তুকির অর্থ তারা হাতে পেয়েছে। বাকি ছয় মাসের অর্থ (জানুয়ারি-জুন) এখনো পায়নি। কেন্দ্রীয় ব্যাংকের যাচাই-প্রতিবেদন […]

Continue Reading

দেশের অর্থনৈতিক উন্নয়নে ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি সই করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির আবাসিক প্রতিনিধি […]

Continue Reading

ফজলি আম ও বাগদা চিংড়ি পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি

চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আমের পর এবার রসালো, আঁশবিহিন, আকারে বিশাল ফজলি আম এবং কালো ডোরা কাটা বাগদা চিংড়ি খুব শিগগিরই জিওগ্রাফিক্যাল ইনডিকেটর বা জি-আই সনদ পেতে যাচ্ছে। সরকারের পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের রেজিস্টার মো. আবদুস সাত্তার জানিয়েছেন, ফজলি আম ও বাগদা চিংড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে গেজেট প্রকাশ করা হয়ে গেছে। আর দিন পনেরোর […]

Continue Reading

সয়াবিন তেলের দাম লিটারে আরও ৭ টাকা বাড়লো

ফের বাড়লো সয়াবিন তেলের দাম। এবার লিটার প্রতি বেড়েছে ৭ টাকা। এখন থেকে লিটার ১৬০ টাকা বিক্রি হবে। আগে ছিল ১৫৩ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ […]

Continue Reading

নজরদারিতে আলিশা মার্ট

অবিশ্বাস্য সব অফার দিয়ে আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান আলিশা মার্ট গ্রাহকের পণ্য ডেলিভারি নিয়ে টালবাহানা শুরু করেছে। চলতি বছরের ১লা জানুয়ারিতে অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পণ্য দেয়ার নাম করে তারা সংগ্রহ করেছে গ্রাহকের কোটি কোটি টাকা। কিন্তু, অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ই-কমার্স-এর লেনদেনের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম […]

Continue Reading

এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার […]

Continue Reading

পেঁয়াজ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তৃতীয় বাংলাদেশ

পেঁয়াজের বাজারের অস্থিরতার জেরে নেয়া পদক্ষেপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। গত বছর গ্রীষ্মে হঠাৎই ভারতীয় পেঁয়াজ রফতানি বাংলাদেশে বন্ধ করে দেয়ার ঘটনায় ২০১৯ সালে ৩০০ টাকা কেজিতেও পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এরপর ভারতনির্ভরতা দূর করে পেঁয়াজে স্বনির্ভরতা অর্জনে ওই সময় চার বছর মেয়াদি পরিকল্পনা নেয় কৃষি মন্ত্রণালয়। […]

Continue Reading

সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ঢাকাঃ সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। সঞ্চয়পত্রে যাদের ১৫ লাখ টাকার ওপরে বিনিয়োগ আছে, তাদের মুনাফার হার দুই শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পুনর্নির্ধারিত মুনাফার হার বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর অর্থ […]

Continue Reading

সঞ্চয়পত্রের মুনাফার হার কমালো সরকার

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১৫ লাখ টাকার কম যারা বিনিয়োগ করবেন তাদের মুনাফা একই থাকবে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এই হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ […]

Continue Reading

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ২০ লাখ কেজির বেশি ইলিশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ২ হাজার ৮০ মেট্রিকটন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। সোমবার জারি করা একটি প্রজ্ঞাপনে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আগামী তিন সপ্তাহে ভারতে মোট ২ হাজার ৮০ মেট্রিকটন বা ২০ লাখ ৮০ হাজার কেজি ইলিশ মাছ রফতানি অনুমতি দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে […]

Continue Reading

কোটি গ্রাহক ফেরত পায়নি এক টাকাও

এমএলএম পদ্ধতির ব্যবসায়ের নাম করে একযুগ ধরে ব্যবসা করেছে ডেসটিনি-২০০০ লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা সুকৌশলে জনগণের কাছ থেকে ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারও করেন তারা। আওয়ামী লীগ, বিএনপি, তত্ত্বাবধায়ক এবং পরে আবার আওয়ামী লীগ সরকারের আমল মিলিয়ে এক যুগ এভাবে চালানোর পর ডেসটিনি শেষ পর্যন্ত ধরা পড়ে ২০১২ […]

Continue Reading

সালমান এফ রহমানের নেতৃত্বে সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল

সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আটদিনের সফরে সৌদি আরব পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাতে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। ঢাকা ত্যাগের আগে সালমান এফ রহমান মানবজমিনকে বলেন, এই সফরে […]

Continue Reading

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট-বিএফআইইউ। রোববার বিকেলে বিএফআইইউ থেকে এ বিষয়ে একটি চিঠি সকল ব্যাংকে পাঠানো হয়েছে। চিঠিতে ওই ১১জন সাংবাদিক নেতার নাম, সাংগঠনিক পদবী, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট নম্বর দিয়ে ব্যাংক লেনদেনের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স […]

Continue Reading

সঞ্চয়পত্রে যে তথ্য দিলে হবে জেল-জরিমান

‘সরকারি ঋণ আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া এ আইনে মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেলা-জরিমানার বিধান রাখা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ‘কোনো ব্যক্তি সরকারি সিকিউরিটি বা […]

Continue Reading

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরো ২০০ কোটি টাকা প্রণোদনা

করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ক্ষতি-কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা-প্যাকেজের আওতায় দ্বিতীয় দফায় বরাদ্দকৃত অর্থের বাকি ২০০ কোটি টাকা চলতি সেপ্টেম্বর মাসের তৃতীয়-সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। মাত্র ৪ শতাংশ সুদে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন তফশিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী ঋণ হিসেবে এই ২০০ কোটি টাকা বিতরণ করবে। এবার […]

Continue Reading

সোমবার ব্যাংক-শেয়ার মার্কেট বন্ধ

দেশের ব্যাংক ও শেয়ার মার্কেট আগামীকাল (সোমবার) বন্ধ থাকবে। ফলে এদিন ব্যাংক ও শেয়ার মার্কেটে কোনো লেনদেন হবে না।বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি জানিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটি রয়েছে। তবে মঙ্গলবার থেকে ব্যাংক ও শেয়ার মার্কেটে আবারও স্বাভাবিক লেনদেন চলবে।

Continue Reading