‘তা না হলে কী দরকার এসব দিয়ে? বন্ধ করে দেবো কলেজ’

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অধ্যক্ষের দায়িত্ব যখন নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। এটা কীভাবে করবেন সেটা আপনারাই ঠিক করবেন। প্রয়োজনে আমরা সাহায্য করবো। তা না হলে কী দরকার এসব দিয়ে? বন্ধ করে দেবো কলেজ।’ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে দেশের সরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে […]

Continue Reading

টেকনাফ কাস্টমস ঘাটে কাঁকড়ার বস্তায় ইয়াবা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার কাঁকড়ার বস্তায় পাওয়া গেছে ১০ হাজার ইয়াবা। টেকনাফের ৪২ বিজিবির অভিযানে হ্নীলা কাস্টমস ঘাটে আজ শনিবার সকাল ৯টার দিকে কাঁকড়ার বস্তায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফের হ্নীলা ফুলের ডেইল কাস্টমস ঘাট এলাকায় মিয়ানমার থেকে আসা কাঁকড়ার বস্তায় কৌশলে পাচারকালে ইয়াবার এ চালান আটক করা হয়। […]

Continue Reading

মুকসুদপুরে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে শামামী বেগম সুমি (২৮)  নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যৌতুক ও গ্রাম্য দলাদলির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে […]

Continue Reading

চার দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চার দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি নয়া দিল্লি যাবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। দুই বছর আগে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটাই আবদুল হামিদের প্রথম ভারত সফর। ভারতের রাষ্ট্রপতি গত মে মাসে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নয়া দিল্লি সফরের আনুষ্ঠানিক […]

Continue Reading

হালকা কুয়াশা পড়তে পারে

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা […]

Continue Reading

দিনাজপুর সদরে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর জেলা সদরের চাঁদগঞ্জ এলাকায় রানা (১৫) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় পাকা সড়কের পাশ থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। সে জেলা সদরের গোপালগঞ্জ হাটসংলগ্ন মন্দিরপাড়া মহল্লার অধিবাসী মোতালেবের ছেলে। স্থানীয়রা জানায়, জেলা সদরের গোপালগঞ্জ হাটসংলগ্ন মন্দিরপাড়া মহল্লার […]

Continue Reading

ফেসবুকে আগ্রহ হারাচ্ছে টিনএজাররা

ফেসবুক বিমুখ হয়ে পড়ছে টিনএজাররা। নতুন এক গবেষণায় ১ লাখ ৭০ ফেসবুক ব্যবহারকারী হিসেবে টিনএজারদের পাওয়া গেছে যারা ফেসবুকে সময় কাটানোর চেয়ে দ্রুত মেসেজ পাঠানোর অ্যাপগুলো বেশি ব্যবহার করছে। আমেরিকা ও ব্রিটেনে ১৬ থেকে ১৯ বছর বয়সী টিনএজারদের ৬৬ শতাংশ ফেসবুকে আগের মতো সময় কাটাচ্ছে না বলে গবেষণায় জানানো হয়। গ্লোবাল ওয়েব ইনডেক্স (জিডাব্লিউআই) একটি […]

Continue Reading

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্যাসফিল্ড, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, আধুনিক স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সামনে রেখে শনিবার সকালে হবিগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সেখানে যান। প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। বিবিয়ানা প্রকল্প ৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন […]

Continue Reading

নাজমুল হুদার নতুন দল ‘বিএমপি’

বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাজমুল হুদা ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে একটি জোটও ঘোষণা করেছেন। তবে তাতে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে তা […]

Continue Reading

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত যাত্রীর নাম মো. জহির উদ্দিন (৩৯)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। জানা যায়, সকালে ইয়াবাসহ যাত্রী মো. জহির উদ্দিনকে বিমানবন্দর হেভি লাগেজ স্ক্যানিংয়ের ৬ নম্বর গেট থেকে আটক করা হয়। এয়ার এরাবিয়ার […]

Continue Reading

গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুরের সরদাগঞ্জ এলাকার একটি পুকুর থেকে রিপন কাজী (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার থেকে রিপন নিখোঁজ ছিল। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শুক্রবার রাতে রিপনের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর […]

Continue Reading

ভালো আছেন পেলে

ডেস্ক : ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে রাখা হয় আইসিইউতে। শুক্রবার তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে বিশেষ একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে পেলে […]

Continue Reading

শ্রীমঙ্গলে কৃষকের মুখে হাঁসি : চিনি গুড়া ধান চাষে বাম্পার ফলন

এখন অগ্রহায়ন মাস, কৃষকের মুখে হাঁসি ফোঁটার এবং আমন ধান ঘরে তোলার উপযুক্ত সময়। গ্রামের বাড়িতে বাড়িতে হচ্ছেও তাই। চলছে নবান্ন উৎসবও। এর মধ্যে বাড়তি আনন্দ গ্রামের কিছু বেকার যুবকদের মাঝে চিনিগুড়া ধান চাষ করে। এছাড়া অন্যান্য ধানেরও বাম্পার ফলন হওয়ায় এবং ধানের দাম ভাল থাকায় এ এলাকার কৃষকরা বেজায় খুশি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা […]

Continue Reading

চার মহিলা রক্ষীর অন্তঃসত্ত্বার কারণ দাগী কয়েদি

কারাগারই হয়ে উঠেছে দুর্নীতির আঁতুড়ঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমর জেলখানা থেকে চালনা করা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের যাবতীয় কাজ। আর জেলে বসে কন্ট্রোল করছেন ‘বুলডগ’। আর এই ‘বুলডগ’ হলেন কুখ্যাত সমাজবিরোধী ট্যাভন হোয়াইট। তবে এখন তিনি খবরের শিরোনামে স্মাগলিং, খুন, রাহাজানির জন্য নয়। জেলের চার মহিলা রক্ষীর অন্তঃসত্ত্বার কারণ নাকি তিনি, এই খবরে মার্কিন মুলুকে নিরাপত্তার প্রশ্ন নিয়ে […]

Continue Reading

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমেছে

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমেছে। এছাড়া বাজারগুলোতে উঠতে শুরু করেছে আমনের নতুন চাল। তবে বাজারে নতুন চাল আসলেও দামে প্রভাব পড়েনি। অন্যান্য মুদি পণ্যের দামের তেমন কোনো পরিবর্তন নেই। শুক্রবার মালিবাগ, মুগদা, খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ, সিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ বেশির ভাগ সবজির দাম কমেছে। বাজারে প্রতিকেজি বেগুন ৪০-৫০ টাকা, […]

Continue Reading

যুদ্ধে বিভিন্ন প্রাণীর ভূমিকা

১৯৪৪ সালের ৬ জুন পায়রার মাধ্যমে প্রথম মিত্রশক্তির কাছে খবর পাঠিয়েছিল ব্রিটেন৷ সেই শুরু৷ এরপর পাখি থেকে শুশুক, বাদুড় থেকে মৌমাছি এমন নানা প্রাণী বিভিন্ন যুদ্ধেগুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে৷ বিশ্বযুদ্ধে পত্রবাহক গত কয়েক দশকে পাখি থেকে শুশুক, বাদুড় থেকে মৌমাছি এমন নানা প্রাণী সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে৷ পায়রাদের গতি এবং দিক নির্ণয়ের ক্ষমতা অসাধারণ৷ […]

Continue Reading

কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা শুরু : কর্মী সমর্থকে ভরাট টাউন হল মাঠ

ছয় বছর পর আজ শনিবার কুমিল্লায় আসছেন ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করার অংশ হিসেবে দেশব্যাপী সফরের অংশ হিসেবে আজ তিনি কুমিল্লায় আসছেন। আজকের জনসভায় সকাল সাড়ে ১০টার মধ্যে কুমিল্লা টাউন হল মাঠ ভরাট হয়ে গেছে। কর্মী সমর্থকরা মিছিল নিয়ে মাঠে আসছেন। বিভিন্ন উপজেলা থেকেও দলে […]

Continue Reading

এবার আদালতে একসঙ্গে আমির, শাহরুখ, সালমান খান

অবশেষে, সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে চলেছে তামাম ভারত। বলিউডের ৩ খান ট্রাও সালমান খান, শাহরুখ খান এবং আমির খানকে এবার দেখা যাবে এক মঞ্চে। সৌজন্যে রজত শর্মার ‘আপ কি আদালত’। তিন খানের ঠোকাঠুকির খবরেই এতদিন সরগরম থাকর বি টাউন। কিন্তু হঠাৎ করেই সালমানের বোন অর্পিতার বিয়ের আগে থেকে উল্টো দিকে ঘুরতে শুরু করল […]

Continue Reading

৯ বছরেই বিশ্বের সুপার মডেল ক্রিস্টিনা পিমেনোভার

মাত্র ৯ বছর বয়সের মধ্যেই বিশ্বের অন্যতম সফল সুপার মডেলদের তালিকায় নাম উঠে এসেছে ক্রিস্টিনা পিমেনোভার। ইতিমধ্যে ক্রিস্টিনা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে। কী ভাবে শুরু হয়েছে ক্রিস্টিনার এই অবিশ্বাস্য সফর? সৌন্দর্যের আশির্বাদ নিয়েই বোধ হয় জন্ম হয়েছিল ক্রিস্টিনার। নীল চোখ, হানি ব্লন্ড এক ঢাল চুল আর অসাধারণ সুন্দর হাসি তার। […]

Continue Reading

নাটোরে শিশুকন্যাকে কামড়ে হত্যা করল বাবা

নাটোরের বড়াইগ্রামে ‘স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়ে’ নিজের তিন মাসের শিশুকন্যাকে কামড়িয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে এক বাবা; যে বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছে বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার মনপিড়িত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নুসরাত রুকাইয়া। তার বাবা নাজমুল ইসলাম (৩৪) পেশায় কাঠমিস্ত্রি। তার আসবাব বিক্রির একটি […]

Continue Reading

আগামী রবিবার থেকে শুরু এএইচএফ কাপ

পাঁচ দেশের অংশগ্রহণে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে এএইচএফ কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে তিন দেশ ঢাকায় এসে পৌঁছেছে। সবার আগে মঙ্গলবার ঢাকায় এসেছে ওমান। দ্বিতীয় দল হিসেবে চাইনিজ তাইপে এসেছে বৃহস্পতিবার। শনিবার আসছে শ্রীলংকা। রোববার সকালে এসে পৌঁছবে থাইল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেয়া আরেক দেশ হলো স্বাগতিক বাংলাদেশ।

Continue Reading

ভারতে বার বার কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক গ্রামে বার বার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । মহিলাটি গর্ভবতী ছিলেন, প্রথমে এমন খবর পাওয়া গেলেও পুলিশ এখন বলছে, তিনি অন্ত:সত্বা ছিলেন না। এর আগে প্রাপ্ত খবরে জানা গিয়েছিল, ‘ওই মহিলাটি ষষ্ঠবারের মতো কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছেন’- এ কথা জানার পরই তার […]

Continue Reading

দুই শিশু খুনের প্রতিবাদে সামাজিক আন্দোলন

রাজধানীর ভাটারা ও চকবাজার এলাকায় দুই শিশু হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার ভাটারায় স্কুলছাত্রী ফারজানা আক্তার লিজা হত্যার বিচার দাবিতে মানববন্ধন শেষে মিছিল বের করলে পুলিশ-জনতা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা নতুন বাজার এলাকায় প্রগতি সরণিতে আগুন ধরিয়ে অবরোধ করে। ফলে এ […]

Continue Reading

ঠাকুরগাঁও সদরে নৈশপ্রহরী খুন

ঠাকুরগাঁওয়ে আকবর আলী ছোটু (৬৫) নামের এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটে। নিহত আকবার আলী সদর উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা। ঠাকুরগাঁওয় সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, হত্যাকাণ্ডের খবর আমরা পেয়েছি। সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার মধ্যরাতে […]

Continue Reading

জেলা কাউন্সিলে এমপিদের দায়িত্ব না দেওয়ার নির্দেশ

দলের জেলা, মহানগর ও উপজেলা কাউন্সিলে পুরনো এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাউন্সিলে যেন নতুন সংসদ সদস্যরা কর্তৃত্ব করতে না পারেন সে বিষয়টিও কঠোরভাবে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া কমিটিগুলোতে তাঁরা যাতে পদ না পান সে বিষয়েও তিনি কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে গঠিত ১০টি […]

Continue Reading