ঘুষ নেওয়ার মামলায় হুদা দম্পত্তির খালাসের রায় বাতিল

সাবেক বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রীকে ঘুষ নেওয়ার মামলায় খালাসের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এর ফলে হাইকোর্টে আবার এ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। ২০০৭ সালের ২৬ অগাস্ট বিশেষ জজ […]

Continue Reading

বাংলাদেশে বাড়ছে এইডস সংক্রমণের হার: ইউএনএইডস

আজ বিশ্ব এইডস দিবস। জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তারা বলছেন, এইচ আইভি এইডস মোকাবেলায় বাংলাদেশে আগের তুলনায় আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে। তারা বলছেন বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে। জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তা নাদিয়া ফারহীন রহমান এ সম্পর্কে বলেছেন দাতা সংস্থাগুলো মনে করছে বাংলাদেশে এখন এই রোগের প্রকোপ কম, […]

Continue Reading

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কুমিল্লার মুরাদনগরে আমিরুল ইসলাম খোকন (৪৫) তার স্ত্রী নিলা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পূর্বধৈর পূর্ব ইউনিয়নের জানঘর গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। নিহত নিলা আক্তারের মেয়ে মৌসুমি (৯) বলে, চিৎকার শুনে সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মাকে দা দিয়ে জবাই করতেছে। থানায় উপস্থিত […]

Continue Reading

টাইগারদের জয়ের জন্য দরকার ১২৯ রান

বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করেন তাইজুল ইসলাম। আর তাইজুলের বোলিং তোপে পড়ে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাইজুল একাই ৪টি উইকেট তুলে নেন। ৭ ওভারে মাত্র ১১ রান দেন তিনি। এর আগে টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে […]

Continue Reading

বর্ধমান বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে আটক ৩

ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজধানী থেকে ৩ জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, তারা জেএমবি সদস্য। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে সন্দেহ করা হচ্ছে। […]

Continue Reading

এবার বলের আঘাতে কোমায় হকি খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক : বল যেন জমদূতের মূর্তিতে আবির্ভূত। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজেস বলের আঘাতে মারা যান। এরপর ইসরায়েলের আম্পায়ার হিলেল ওস্কারও বলের আঘাতে মৃত্যুবরণ করেন। এবার ব্রিটিশ হকি খেলোয়াড় স্যাম ওয়েন। বলের আঘাতে কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্যাম ওয়েন। ইংল্যান্ডে স্থানীয় ব্ল্যাকপুল ক্লাবের হয়ে বোল্টনের বিপক্ষে খেলার সময় তীব্রগতিতে বল মাথায় আঘাত করলে মাঠে […]

Continue Reading

বলিউডে খোলামেলা দৃশ্যে নায়িকারা

বিনোদন ডেস্ক : একটা সময় ছিল যখন বলিউডে টপলেস দৃশ্যে শুট করা মানে রীতিমত সিনে দুনিয়ায় আলোড়ন পড়ে যাওয়া। আর এখন বদলেছে সময়। কারণে অকারণে সিনেমায় এই ধরনের দৃশ্য এখন প্রায়ই চোখে পড়ে। বলিউডের সাম্প্রতিক সময়ের কয়েকজন নায়িকাদের টপলেস দৃশ্য জেনে নিন এবার- চোখের বালি: ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা সিনেমা চোখের বালি-তে পিঠ উন্মুক্ত করে […]

Continue Reading

ব্যাটিংয়ে বাংলাদেশ, স্কোর: ২/০ (টার্গেট-১২৯)

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ১২৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ২ রান। বাংলাদেশের স্পিন ঘূর্নিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় অতিথী দলটি। বাংলাদেশের […]

Continue Reading

‘শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি চাকরিরও সুযোগ করে দিয়েছে এ সরকার’

শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিতে প্রভূত উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার দুই মেয়াদে (১৯৯৬-২০০১, ২০০৯-২০১৪) প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। শুধু সরকারি চাকরি নয়, তার পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রেও সুযোগ করে দিয়েছে এ সরকার। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক পার্টির সাবেক […]

Continue Reading

দর্শকের হাতে থাপ্পর খেলেন গওহর খান

বিনোদন ডেস্ক : ৩০ নভেম্বর, রোববার ছিল ইন্ডিয়াস স্টার রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফাইনাল। সবার প্রত্যাশা ছিল বরাবরের মতো এবারের ফাইনালও ভালোভাবেই শেষ হবে। কিন্তু অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক গওহর খানকে থাপ্পর মারেন এক দর্শক। আর এমন দুঃখজনক এক ঘটনার মধ্যে দিয়ে পর্দা নামে এ অনুষ্ঠানের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের আসরের ফাইনালটি সঞ্চালনা […]

Continue Reading

এবার বন্ধ হয়ে গেল দৈনিক বর্তমান

অর্থনীতি প্রতিদিনের পর এবার বন্ধ হয়ে গেল দৈনিক বর্তমান। সোমবার পত্রিকাটির শেষ সংখ্যা বের হয়েছে। রবিবার রাতে সংবাদকর্মীরা কাজ শেষ করে চলে যাওয়ার পর গভীর রাতে মালিক পক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা সম্বলিত নোটিশ টানিয়ে দেয়। মালিক জেলে থাকায় আর্থিক সংকটে পত্রিকাটি বন্ধ হয় বলে জানা গেছে। বর্তমানের সাংবাদিকরা জানান, সোমবার সকালে তারা মতিঝিলের সানমুন স্টার […]

Continue Reading

মোহনা হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

সিনিয়র সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এছাড়াও একটি জরুরি তদন্ত কমিটি গঠন করার নিদের্শ দিয়েছে।সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রীকে অবহিত করলে তিনি এ নির্দেশ দেন।

Continue Reading

অসুস্থ সাঈদীকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রী কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, ‘গত কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। সোমবার ভোরে সাঈদী আরও […]

Continue Reading

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ুন কবির (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, উপজেলার মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সঙ্গে জমি নিয়ে পাশের বাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয় […]

Continue Reading

হাতের ইশারায় চলবে কম্পিউটার

নিজস্ব প্রতিবেদক : শুরুতে কম্পিউটারের ইউজার ইন্টারফেস বলতে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল না। সব কিছুই টেক্সটভিত্তিক কমান্ড দিয়ে কাজ চালাতে হতো। গ্রাফিক্যাল ইন্টারফেস আসার পরেও যখন মাউস আবিষ্কার হয়নি তখনো কম্পিউটারের কাজ শুধু কিবোর্ড দিয়ে করতে হতো। এখন তো মাউসের ব্যবহারও প্রায় উঠে যাচ্ছে। টাচস্ক্রিনে সব কিছুই করা যাচ্ছে। এবার বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্রগুলোর মতো ভাবুন। […]

Continue Reading

শিক্ষিত যুবকদের ৫% বেকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার শিক্ষিত যুবকের মধ্যে ৫ শতাংশ বেকার বলে সংসদে তুলে ধরা সরকারের পরিসংখ্যানে জানা গেছে। রোববার সংসদে এক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভের প্রতিবেদন তুলে ধরে এই তথ্য জানান। ২০১০ সালের ওই জরিপ অনুযায়ী, দেশে শিক্ষিত যুবকের […]

Continue Reading

একাকিত্ব কোনো রোগের লক্ষণ নয়, ‘রোগ’

ছুটির দিনগুলোতে বহু মানুষই বন্ধু-বান্ধব কিংবা প্রিয় মানুষদের নিয়ে জমজমাট অবস্থায় কাটান। কিন্তু অনেক মানুষ আছে, যারা তার বিপরীত। আর এ অবস্থাকেই একাকিত্ব বলা হয়, সম্প্রতি যাকে একটি রোগ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস। একাকী মানুষ নির্ণয়ের জন্য ছুটির দিনের কার্যক্রম অনেক মনোবিদের কাছেই গুরুত্বপূর্ণ। এ দিনটির কার্যক্রম বিশ্লেষণ করে কারো […]

Continue Reading

শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় কাইয়ুম চৌধুরীকে

শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে শেষ বিদায় জানালো সর্বস্তরের জনতা। আজ সোমবার দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে রাখা হলে ঢল নামে ফুলেল শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। শহীদ মিনারে নিয়ে যাওয়া হলে বরেণ্য এ শিল্পীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান […]

Continue Reading

লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিলের রিট খারিজ

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারকৃত বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করেন। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ইউনূস আলী […]

Continue Reading

হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা […]

Continue Reading

চলন্ত বাসে উত্যক্তকারীকে পেটালো কলেজছাত্রী দুই বোন

ভারতের হরিয়ানা রাজ্যে একটি চলন্ত বাসে দুই তরুণী এবং এক যুবকের মধ্যে মারপিটের ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় পড়ে গেছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে। ঐ দুই ছাত্রী, যারা সম্পর্কে দুই বোন, অভিযোগ করেছে যুবকটি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ করতে গেলে সে তাদের গায়ে হাত তোলে। মোবাইল ফোনে বাসের এক যাত্রীর তোলা ভিডিও ফুটেজে দেখা […]

Continue Reading

কুমারীত্ব পরীক্ষা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ

ইন্দোনেশিয়ায় নারী পুলিশ সদস্য বাছাইয়ের সময় যে কুমারীত্বের পরীক্ষা নেওয়া হয়, তার সমালোচনা করেছে এইচআরডাব্লিউ। সংস্থায় কর্মরত আন্দ্রেয়াস হার্সোনো বলেন, আবেদনকারীদের মধ্য থেকে ‘যৌনকর্মীদের’ বাদ দিতেই এ পরীক্ষা। সম্প্রতি এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ-র নারী অধিকারবিষয়ক সহযোগী পরিচালক নিশা ভারিয়া কুমারীত্ব পরীক্ষাকে নারীদের জন্য ‘বৈষম্যমূলক, ক্ষতিকর ও অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন। অবিলম্বে এই […]

Continue Reading

মেক্সিকোতে পাঁচটি মস্তকবিহীন লাশ উদ্ধার

মেক্সিকোর গোলযোগপূর্ণ গুয়েরারো রাজ্য থেকে রবিবার মস্তকবিহীন ও আগুনে পুড়ে যাওয়া পাঁচটি লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। রাজ্যের প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সিটির প্রায় ২ শ কিলোমিটার দূরে চিলিপা শহরের কাছে একটি ট্রাকের পেছন থেকে রবিবার ভোরে এসব লাশ উদ্ধার করা হয়। এক প্রসিকিউটর এএফপিকে বলেন, পরীক্ষকরা লাশগুলো শনাক্ত করেছে। এদের মধ্যে মোরেলস রাজ্যের […]

Continue Reading

‘বেগম জিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন’

বেগম জিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নানক বলেন, বেগম জিয়া বিদেশিদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমন বক্তব্য দেওয়া […]

Continue Reading

দাউদকান্দিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে ৩৬৮ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যসায়ী তৌহিদুল ইসলাম (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, […]

Continue Reading