বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠি চার্য

বরিশালে ১০ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নগরের বান্দ রোডে এ ঘটনা ঘটে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের পর আইএইচটির ১৪ শিক্ষার্থীকে […]

Continue Reading

দ্রুত ওজন কমাতে নাস্তায় মেনে চলুন এই ৫ টি নিয়ম

একটু ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন। এবং অল্প করেই ওজন যদি বাড়তেই থাকে তাহলে তা অবশ্যই চিন্তা করার বিষয়। তাই ওজন বেড়ে যাওয়ার কথা মাথায় রেখেই প্রতিদিনের কিছু নিয়মকানুন তৈরি করে নিতে হয়। সকালের নাস্তার আমাদের ওজন বাড়ার ওপর অনেক বড় প্রভাব কাজ করে। স্বাস্থ্যকর সকালের নাস্তা না খাওয়া এবং বিশেষ […]

Continue Reading

‘কথা কম বলে শিক্ষার আলোয় সমাজকে এগিয়ে নিতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, কথা কম বলে অধিক নীরবতা অবলম্বনের মাধ্যমে বিদ্যা ও শিক্ষার আলোয় সমাজকে এগিয়ে নিতে হবে। বুধবার ঢাবির আরসি মজুমদার অডিটরিয়ামে ‘সেমিনারে নীরবতার যৌক্তিকতা : বৌদ্ধ যুক্তিবিদ্যা- একটি পর্যালোচনা এবং চর্যা-সংস্কৃতির আলোকে বুদ্ধ নাটকের ঐতিহ্য অন্বেষণ’ শীর্ষক এক সেমিনারে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এ আহ্বান জানান। […]

Continue Reading

ত্রিদেশীয় সিরিজের সূচিতে সামান্য পরিবর্তন

ভারত, ইংল্যান্ডকে নিয়ে আগামী বছরের জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওই টুর্নামেন্টের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। ১৬ জানুয়ারির ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। আর ১৮ জানুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। ভারতের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়ার […]

Continue Reading

‘বর্বর ও পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তাণ্ডব স্বাধীনতার পর মানুষ আর দেখেনি’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নির্লজ্জ ও জঘন্য দলীয়করণ, বর্বর ও পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তাণ্ডব, বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের এবং গণহারে গ্রেফতারের এমন ঘটনা স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। বুধবার সকালে সাতক্ষীরার কলারোয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে গ্রেপ্তার […]

Continue Reading

সাবান কী আসলেই ত্বক সুন্দর করে?

সাবান কী? আমরা সকলেই জানি যে সাবান হচ্ছে এই পদার্থ, যেটা আমাদের শরীর পরিষ্কার রাখে। অর্থাৎ ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা পরিষ্কার করে। কিন্তু আজকাল যেদিকে তাকাবেন সেদিকেই সাবানের বিজ্ঞাপন। পত্রিকার পাতা হোক বা টেলিভিশন, সবখানেই এক দাবী যে সাবান ত্বক সুন্দর করে কিংবা আপনার চেহারা ভালো করে বা রঙ ফর্সা করে। আসলেই কি তাই? […]

Continue Reading

এবার ভাবনাজুড়ে বিশ্বকাপ

ভিন্ন তিনটি সাইজের গ্রানাইট পাথরের স্ল্যাব নিয়ে চট্টগ্রামের মাঠকর্মীদের বিরক্তির শেষ ছিল না। চন্দিকা হাতুরাসিংহের নির্দেশনায় প্র্যাকটিস উইকেটের ওপর স্ল্যাবগুলো বসাতে যে হতো তাঁদেরই! এর মধ্যে সবচেয়ে ভারী স্ল্যাবটি তুলে নিতেও লাগত ১২-১৩ জনের লোকবল। জিম্বাবুয়ে সিরিজের সময় ওই স্ল্যাব বয়ে নেওয়ায় মাঠকর্মীদের আপত্তির কথাও শোনা গেছে কখনো কখনো। তবে জাতীয় দলের হেড কোচ চেয়ে […]

Continue Reading

সেই নাসির এখন…

এমন অদ্ভুত অনুভূতির সঙ্গে পরিচয় ছিল না তাঁর। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে সিরিজে নিরঙ্কুশ জয়ে আনন্দে ভেসে যাওয়াই তো স্বাভাবিক। তা নাসির হোসেন আনন্দিত হচ্ছেন ঠিকই। তবু মনের কোণে হঠাৎ হঠাৎ বেজে ওঠে বিষণ্নতার বেহাগ। খেলোয়াড় হিসেবেই যে এ অর্জনে অবদান রাখার কথা ছিল তাঁর! ‘আমরা এভাবে সব ম্যাচে জিতেছি বলে ভালো লাগছে। […]

Continue Reading

নাগপুরে পুলিশ পরিচয়ে স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ

ভারতের নাগপুরে পুলিশকর্মী সেজে রাতের রাস্তায় তরুণী স্কুলশিক্ষিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, সোমবার রাতে নাগপুর শহরের  কাপসি উড়ালপুলের কাছে কালামানা এলাকা থেকে ওই তরুণীকে অপহরণ করে পাঁচ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। প্রেমিকার মোটরবাইকের পিছনের আসনে বসে ছিলেন তরুণীটি। আচমকা নিজেদের পুলিশকর্মী বলে পরিচয়  দিয়ে তাঁদের রাস্তা আটকায় দুষ্কৃতকারীরা থানায় নিয়ে যাওয়ার নাম করে […]

Continue Reading

সিএমএম আদালতে দাউদ মার্চেন্ট

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী দাউদ মার্চেন্টের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়ার আদালতে এ রিমান্ড শুনানি হবে। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যে বুধবার ভোর পাঁচটায় রাজধানীর […]

Continue Reading

‘এমপি মন্ত্রীদের আদিবাসীদের স্বার্থ রক্ষার দাবি তামাশা মনে হয়’

মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, জাতীয় সংসদে যখন কোনো এমপি বা মন্ত্রী আদিবাসীদের স্বার্থ রক্ষার দাবি জানান তখন আমার কাছে তা তামাশা মনে হয়। কারণ তারা চাইলেই সমতল ভূমি কমিশনের যে আইন রয়েছে সেটি পাস করিয়েই আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ করতে পারেন। কিন্তু তা না করে তারা সংসদে হাস্যকর দাবি তুলেন। বুধাবর রাজধানীর মোহাম্মদপুরে […]

Continue Reading

পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন মুশফিক

বউভাগ্য দারুণ যাচ্ছে মুশফিকের। ফাইল ছবিজান্নাতুল কিফায়াতের সঙ্গে মুশফিকুর রহিমের ইনিংস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর। বিয়ের পর প্রথম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে ৩-০ সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে নেতৃত্ব না থাকলেও সিরিজ–সেরা হয়েছেন মুশফিকই। স্ত্রী-ভাগ্য দারুণ যাচ্ছে। আর মুশফিকও সিরিজ–সেরার এই পুরস্কার উৎসর্গ করলেন স্ত্রীকেই। ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে রান ২১৩ করা মুশফিক আজ […]

Continue Reading

চোখের জলে হিউজকে বিদায়

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ম্যাক্সভিল শহরটা হঠাৎ থমকে দাঁড়িয়েছে। ছোট্ট ছিমছাম শহরটায় কেমন এক বিষাদ জেঁকে বসেছে আজ। আপন শহরটায় এমনভাবে ফিরবেন ফিলিপ হিউজ, কে ভেবেছিল? বাবা গ্রেগরি ও ভাই জেসন হিউজের কাঁধে কফিন। জেসনের পেছনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ কফিনের ভার কত, তাঁদের চেয়ে ভালো বুঝবে কে? খানিকটা দূরে দাঁড়িয়ে অঝোর […]

Continue Reading

শীর্ষ পাঁচে বোলার সাকিব

পাঁচ ম্যাচে পাঁচ জয়। জিম্বাবুয়েকে ধবলধোলাই। মাঠে ভালো করার পুরস্কার র্যাঙ্কিংয়েও পেল বাংলাদেশ। কাল প্রকাশিত সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে আগের নবম স্থানেই। তবে জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে মাশরাফিরা। সিরিজ শুরুর আগে দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য ছিল ১১, সিরিজ শেষে সেটি এখন ২২। তবে সাত ও আটের দল নিউজিল্যান্ড ও ওয়েস্ট […]

Continue Reading

দাঁত সুন্দর ও মজবুত করে যে ১০টি খাদ্য

মানুষের সৌন্দর্য মুখমণ্ডল। আর মুখের সৌন্দর্য দাঁত। সুতরাং দাঁতকে সুন্দর রাখতে চায় সকলেই। কিন্তু সুন্দর দাঁত পাবেন কিভাবে? কিছু খাদ্য রয়েছে যা আপনার দাঁতকে সুন্দর ও চকচকে করতে সহযোগিতা করে। তাহলে জেনে নিন এমন ১০টি খাদ্যের কথা যেগুলো আপনার দাঁতকে সুন্দর ও মজবুত করবে। কমলালেবু এই ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, যা দাঁতের দাগ পরিষ্কার […]

Continue Reading

রংপুরে এরশাদ

তিন দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা রংপুরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এরশাদের প্রেস এ-পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় পরিবর্তন’কে এ তথ্য জানান।

Continue Reading

নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন অ্যাশটন কার্টার

পেন্টাগনের সাবেক কর্মকর্তা অ্যাশটন কার্টার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে মনোনয়ন দিয়েছেন বলে রিপাবলিকান সিনেটর জিম ইনহোফের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সিনেটের অনুমোদন মিললে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের স্থলাভিষিক্ত হবেন অ্যাশটন কার্টার। উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র ও সামরিক বাজেট বিশেষজ্ঞ কার্টারের জনপ্রিয়তা ডেমোক্রেট-রিপাবলিকান উভয় শিবিরে রয়েছে। পেন্টাগনে […]

Continue Reading

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

গত ১ নভেম্বর সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে বিদ্যুৎ বিপর্যয়ের মূল কারণ জানানো হয়নি। বুধবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউসকে প্রধান করে গঠিত ৭ […]

Continue Reading

এদেশের জনগন গণতন্ত্রের জন্য আবারো রক্ত দিবে: নোমান

ঢাকা: বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমরা অতীতে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, এদেশের জনগন গণতন্ত্রের জন্য আবারো রক্ত দিবে। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নোমান বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। হাসিনা […]

Continue Reading

বিচারহীনতার সংস্কৃতি দুর্নীতির জন্য দায়ী: সুলতানা কামাল

ঢাকা: বিচারহীনতার সংস্কৃতির কারণেই বর্তমানে দুর্নীতি বাড়ছে বলে মন্তব্য করেছেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামাল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাধারণ জনগণ বা নাগরিক সমাজ যখন দুর্নীতি নিয়ে কথা বলতে যায় কিংবা বিচার চায় তখন তাদের সাহায্য না […]

Continue Reading

১১৫ বছরের নিয়ম ভেঙে জার্সির ডিজাইন পাল্টে ফেলছে বার্সেলোনা

১১৫ বছরের নিয়ম ভেঙে বার্সেলোনা তাদের জার্সির ডিজাইন পাল্টে ফেলছে৷ দু’বছর আগে তারা একবার নিয়ম ভেঙে জার্সির সামনে স্পনসরদের নাম যোগ করে৷ এবারও বদল আরও ব্যাপক–বার্সেলোনার বহু পরিচিত স্ট্রাইপ দেওয়া জার্সি পাল্টে যাচ্ছে৷ আগামী বছর থেকে লম্বার বদলে আড়াআড়ি স্ট্রাইপ দেওয়া হচ্ছে মেসি, নেইমারদের জার্সিতে৷ বার্সেলোনার এক কাগজে এই খবর বেরোনের সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া […]

Continue Reading

নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজে বসুন্ধরার কম্পিউটার প্রদান

মংলাস্থ বাংলাদেশ নৌ-বাহিনী (বিএন) স্কুল অ্যান্ড কলেজের ল্যাবকে ২৫টি কম্পিউটার প্রদান করল বসুন্ধারা গ্রুপ। বুধবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের মংলায় নৌ-বাহিনী পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ল্যাবকে সমৃদ্ধ করার লক্ষ্যে এসব কম্পিউটার প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান প্রধান অতিথি থেকে কলেজর অধ্যক্ষ কমান্ডার এম আজিজুল হক (সিএনবি) […]

Continue Reading

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধ ‘সম্ভব নয়’, বলছে বিএসএফ

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী যে কোনও মূল্যে গরু পাচার আটকাতে সেদেশের সীমান্তরক্ষী বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, তা আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাহিনীর বর্তমান আর প্রাক্তন অফিসাররা। সোমবার বি এস এফের প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধে সবরকম চেষ্টা করতে হবে। […]

Continue Reading

হোমনা দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত ১০

কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধাসহ ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন: বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম মিয়া (৭০), বীর মুক্তিযোদ্ধা মোহন মিয়া (৬৮), শাহিনা বেগম (৪৫), মো. কামাল হোসেন (৩৫) এবং বীন কাশেম (৫৫)। আহতদের হোমনা উপজেলা […]

Continue Reading

সুনামগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার জয়নগর গ্রামের আলম মিয়ার সন্তান সম্ভবা স্ত্রী তাসলিমা বেগমকে গত ১ ডিসেম্বর বিকেলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। […]

Continue Reading