বারিতে শ্রমিক ক্লাব কারা পরিচালনা করেন জানে না কর্তৃপক্ষ

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মসলা গবেষণা কেন্দ্র এলাকায় অবস্থিত বারি শ্রমিক ক্লাব দখলের অভিযোগ উঠেছে। বিষয় সম্পর্কে বারি কর্তৃপক্ষ বলেছেন, ক্লাব কারা চালায় তারা জানেন না।

অনুসন্ধানে জানা যায়, শ্রমিক ক্লাবের নীতিমালা লঙ্ঘন করে অনিয়মিত শ্রমিক মঞ্জুরুল আলম ক্লাবটি দখল করে রেখেছেন। তিনি নিজেকে ক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দেন। একই সাথে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কক্ষ ভাঙচুর, অশোভন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কেউ নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এদিকে, কৃষি পরিবহন শাখার দক্ষিণ পাশে একটি অনুমোদন বিহীন অফিস স্থাপন করে সেখানে রহস্য জনক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে। নিয়মবহির্ভূতভাবে সরকারি তালা ভেঙে টিনশেড বাসা দখল করে অন্যদের মধ্যে বণ্টন করাও হয়েছে।

জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী বাসা বরাদ্দের জন্য আবেদন আহ্বান, কমিটির সুপারিশ এবং মহাপরিচালকের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, অতীতে অনিয়মের মাধ্যমে যে প্রথা চালু হয়েছে, তা এখন নিয়মে পরিণত হয়েছে। ফলে নিয়মিত কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকেরা।

অভিযুক্ত মঞ্জুরুল আলম বলেন, আমি অনিয়মিত শ্রমিক এবং গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। ৫ আগষ্টের পর আমরা ক্লাবে অবস্থান করছি। জবরদখল করি নাই।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বারি) খামার বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো: আব্দুল মান্নান জানান, শ্রমিক ক্লাবে কারা আছে আমরা জানিনা। কেউ আমাদেরকে জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *