
গাজীপুর: গাজীপুর সদর মেট্রো থানার পশ্চিম চাপুলিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কায়সার সেলিম(৪৫) জীবনের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। জমি সংক্রান্ত একটি মেয়াদোত্তীর্ণ লেনদেনের কারণে দফায় দফায় তার বাড়িতে পাবলিক অভিযান চলছে। অভিযানকারীরা তাকে ধরে এক বিএনপি নেতার কাছে নিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা থানার জিডি করেছেন।
জিডিতে বলা হয়, সেলিম ২০১৮ সালে একই এলাকার মো: শামীমের নিকট জমি বিক্রি করে খোলা বায়নায় ২ লাখ ১৬ হাজার টাকা নেয়। পরবর্তি সময় নির্ধারিত সময়ে শামীম জমি টাকা দিয়ে নিতে না পারায় চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সম্প্রতি বিভিন্ন সময় খোলা স্ট্যাম্পের উল্টো পৃষ্টায় স্বাক্ষর করে নেয়া ২ লাখ ১৬ হাজার টাকার নীচে জাল স্বাক্ষর করে আরো ৭৩ হাজার টাকা লিখে রাখে শামীম। বর্তমানে ৭৩ হাজার টাকা সহ ২ লাখ ৮৯ হাজার টাকা দাবী করে শামীর বিএনপি নেতা সেলিমকে ধরে স্থানীয় এক বিএনপি নেতার কাছে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার সেলিমের বাড়িতে পাবলিক অভিযান চালায়। এই অবস্থায় সেলিম বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সেলিম জানায়, ওযার্ড বিএনপির দুই বারের সাধারণ সম্পাদক । প্রতিপক্ষ শামীম স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে বর্তমানে বিএনপির এক নেতার সঙ্গে থেকে তাকে ধরে নিয়ে অতিরিক্ত টাকা আদায় করতে চায়। তাই তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
এ বিষয়ে জানতে গাজীপুর সদর মেট্রো থানার ওসিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
