টঙ্গীর এরশাদ নগরের পুই পক্ষের সংঘর্ষে আহত পাঁচ, একজন আশংকাজনক

Slider বাংলার মুখোমুখি


গাজীপুর: টঙ্গীর এরশাদ নগরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

সোমবার(৬ এপ্রিল) বিকেল পৌনে ৪ টার দিকে টঙ্গীর এরশাদ নগরের ৩ নং ব্লকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোহাগ মিয়া (২২), অহিদুল ইসলাম (২৪), লাকি আক্তার(৫০), রবু ইসলাম রবো (২৫), মোঃ শাকিল ও সাগর (২৩)।

স্থানীয়রা জানায়, বিদেশ ফেরত এক ব্যাক্তিকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সোহাগ অহিদুল ও শাকিলের অবস্থা গুরুতর বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে শাকিলের অবস্থা আশংকাজনক। ঘটনার পর এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *