কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Slider গ্রাম বাংলা

গাজীপুর : গাজীপুরের কালিগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের এলপি গ্যাস প্লান্টে এই অভিযান হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট। অভিযানে প্লান্টটিতে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম প্রমানিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এলপি গ্যাস প্লান্টে অনিয়ম জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এসব স্থাপনায় নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদারের প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *