টঙ্গী উড়ালসেতুতে প্রাইভেট কারে আগুন

Slider গ্রাম বাংলা


ক্যাপশন: ( টঙ্গী – আব্দুল্লাহপুর উড়ালসেতুতে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়)

গাজীপুর,: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী- আব্দুল্লাহপুর উড়াল সেতুতে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে গাড়িটি পুঁড়ে গেছে।

আজ সোমবার(৩০ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে টঙ্গী- আব্দুল্লাহপুর উড়াল সেতুর টঙ্গীর কাদেরীয়া মিল এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার উড়াল সেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এসময় গাড়ির যাত্রীরা দ্রুত নেমে গেছে বলে জানায় তারা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িটির অধিকাংশ পুঁড়ে যায়।

দূর্ঘটনাকবলিত গাড়ি থেকে নেমে পড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী যাত্রী জানায়, তারা ওভারে করে ঢাকা বিশ্ব বিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী আসছিলেন। গন্তব্যে পৌছার আগ মুহুর্তেই গাড়িতে আগুন লেগে গেলে তারা সকলেই নেমে যেতে সক্ষম হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গাড়িতে হঠাৎ আগুন ধরে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *