
মোঃ আলীআজগর খান পিরু, গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৭ নং ওয়ার্ডের টি এন্ড টি কলোনি মাঠে ডেল্টা যুব ও ক্রিয়া সামাজিক সংগঠনের সাথী আরো ৩ টি সহযোগী সামাজিক সংগঠন, বিডি ইউথ রেভ্যুলেশন, ফাইভ স্টার ফাউন্ডেশন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দিবস ফাউন্ডেশনের উদ্যোগে, ২৫ রমজান প্রায় শতাধিক অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে, সভাপতি প্রকৌশলী শেখ সাদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী।
উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ। সদস্য, সজিব, রাতুল, সফিকুল, রবিন, এনামুল, আশফক, হানিফ, রূপম, আরফান, আসরাফুল, আদিপ, রিফাত, ফোয়াদ, হাবিব, সামিউল।
অনুষ্ঠানে, সভাপতি প্রকৌশলী শেখ সাদী বলেন, আমরা সমাজ পরিবর্তনে তরুণ যুবকরা দেশের জন্য কাজ করে চলছি। আমাদের এই সংগঠন ৬ বছর যাবত মানবিক ও সামাজিক কাজ করে আসছে। গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধন এই সংগঠন। আজকে আমাদের এই ডেল্টা যুব ও ক্রীড়া সামাজিক সংগঠন এর উদ্যোগ আমরা প্রায় শতাধিক অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি, মানবতার সেবায় আমাদের এই ধরনের উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সজিব শেখ। বিডি ইয়ুথ রেভ্যুলেশন সামাজিক সংগঠন এর কেন্দ্রীয় আহবায়ক ফুয়াদ, ইলাম আমিন, শিল্পপতি রবিউল্লাহ খান, আতাউর রহমান মাষ্টার প্রমুখ।
উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার আহবায়ক রিফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রায়হান, সহ আরো অনেকেই। আরো সহযোগী হিসেবে ছিলো সামাজিক সংগঠন, ফাইভ স্টার ফাউন্ডেশন।
