
ক্যাপশন: কালীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে খেজুর বিতরন করেন গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন
গাজীপুর: সৌদি আরব থেকে আসা ১৫ কার্টুনে ১২০ কেজি খেজুর ৩০ টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেছেন গাজীপুর-৫ ( কালীগঞ্জ) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক মিলন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এসব খেজুর বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন নিজ হাতে উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে খেজুর তুলে দেন। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার মাধ্যমে উপজেলার ৩০টি স্থানীয় প্রতিষ্ঠান-বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার মাঝে চার কেজি করে খেজুর বিতরণ করা হয়।
জানা যায়, গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব থেকে প্রেরিত ১৫ কার্টুনে মোট ১২০ কেজি খেজুরের হিসাব ও বণ্টন প্রক্রিয়া পরিষ্কারভাবে তুলে ধরেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন।
