ক্যাপশন( আজ শুক্রবার বিকেলে টঙ্গী স্টেশন রোডে ফুটপাত উচ্ছেদ করতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি
গাজীপুর: গাজীপুর -২( সদর- টঙ্গী) আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে চাঁদাবাজীতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সড়ক ও মহাসড়কের দুই পাশে দীর্ঘ দিন ধরে ফুটপাতে অবৈধ দোকান পাট বসিয়ে চাঁদাবাজী হচ্ছে। এই চাঁদাবাজী বন্ধে আমরা ফুটপাতের দোকান পাট গুলোকে এক জায়গায় নিয়ে পুনর্বাসন করে হলেও চাঁদাবাজী বন্ধ করতে হবে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪ টায় টঙ্গী স্টেশন রোডে ফুটপাত উচ্ছেদ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রনি বলেন, ফুটপাতে অবৈধ দোকান পাট দীর্ঘ দিনের সমস্যা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য হকারদের একটি জায়গায় পুনর্বাসন করে ফুটপাত পরিস্কার করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে রনি বলেন, কোন চাঁদাবাজী বরখাস্ত করা হবে না। সড়ক ও মহাসড়কে যত্রতত্র গাড়ি থামানো যবে না। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরণের ব্যবস্থা নেয়া হবে।
এসময় জিএমপির কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আপাতত মহাসড়কের ফুটপাত না বসার ব্যবস্থা করছি। পর্যায়ক্রমে সড়ক ও মহাসড়কের সকল ফুটপাত উচ্ছেদ করা হবে। এটাকে দীর্ঘ দিনের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ফুটপাতের চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করতে কাজ করছি আমরা।
বেলা সাড়ে তিনটায় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি ও জিএমপি কমিশনারের নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জিএমপির উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ।

