ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কমছে গণপরিবহন, তেলের পাম্পে উপচে পড়া ভীড়

Slider গ্রাম বাংলা


ক্যাপশন: গতকার রাত ৯ টা ৪৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে তোলা

গাজীপুর: জ্বালানী তেলের কথিত সংকটে অধিকাংশ তেলের পাম্প বন্ধ করে তেল নেই বলে বলা হচ্ছে। কিছু পাম্প হঠাৎ হঠাৎ কিছু কিছু তেল দিচ্ছে। আর তেলের অনিশ্চিত আশায় পাম্পের সামনে যানবাহনের সৃষ্ট ভীড় মহাসড়কেও যানজট সৃষ্টি করছে। তবে তেল সংকটে মহাসড়কে গণপরিবহনও কমে যাচ্ছে।

মঙ্গলবার( ১০ মার্চ) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন তেলের পাম্পে খোঁজ নিয়ে ও মহাসড়কের সংগৃহীত তথ্য থেকে এই সংবাদ জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, টঙ্গী অঞ্চলে ১৩ টি সিএনজি ও ৪টি তেলের পাম্প রয়েছে। প্রশাসন অধিকাংশ পাম্প খোলা থাকার কথা বললেও বাস্তবে উল্টো চিত্র। কিছু পাম্প মাঝে মাঝে তেল দেয়। আর তেলের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অসংখ্য গণপরিবহন লাইন ধরে থাকে। অপেক্ষমান গাড়ির লম্বা লাইন মহাসড়কে যানজট সৃষ্টি করছে। অবশ্য প্রয়োজনীয় তেল না পাওয়ায় মহাসড়কে গণপরিবহনও কমে যাচ্ছে।


রাতে সাড়ে ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এনভারো ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য যানবাহনের লম্বা লাইন মহাসড়কের এক পাশ বন্ধ করে রেখেছে।

পাম্পে অপেক্ষমান মোটরসাইকেল চালক রাসেল মিয়া জানান, তেল কখন দিবে জানিনা। সবার মতই আমি লাইন ধরে আছি। এ বিষয়ে পাম্পের কেউ কোন কথা বলতে নারাজ।

টঙ্গী স্টেশন রোডে অপেক্ষমান জামালপুর গামী যাত্রী ইকবাল বাহার বলেন, বাস অনেক কম। তেলের অভাবে বাস কমে গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, পাম্প গুলোতে নজরদারী করা হচ্ছে। পর্যাপ্ত তেল রয়েছে দাবী করে তিনি বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরী করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *