হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান

Slider সারাবিশ্ব

তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। এর আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরানি সেনারা মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছেন।

তবে নতুন তথ্যে দেশটির গোয়েন্দা বলেছেন মাইন বসানো ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করেনি তেহরান।

সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা বলেছেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী।

তাদের যে ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী আছে সেগুলোর ৮০ শতাংশ এখনো রয়ে গেছে জানিয়েছেন এ গোয়েন্দারা। যার অর্থাৎ ইরানি বাহিনী চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে।

সিএনএন জানিয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের কাছে। তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পুরো হরমুজে মাইনের জাল তৈরি করা সম্ভব। এর পাশাপাশি তারা জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ছুড়ে সেখানে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *