গাজীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রাম বাংলা

মোঃআলীআজগর খান পিরু: গাজীপুরের কালীগঞ্জে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ রমজান কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাওরাইদ বাজার টেকপাড়া, মোক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন, সোহেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সজীব শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা বিএনপির সদস্য আহবায়ক, মোঃ কামরুল কায়েস।

ধর্মীয় আলোচক ছিলেন, মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী, মোহতামিম, মুক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসা। ও হাফেজ মাওলানা আবু ইউসুফ শেখ। মুহতামিম, মোক্তারপুর দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমজাদ হোসেন মাস্টার সভাপতি, মোক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসা। মোঃ ইকবাল আহমেদ সরকার, সাধারণ সম্পাদক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব। মোঃ খোরশেদ আলম, আনন্দ টেলিভিশন ও দৈনিক যুগান্তর। মোঃ আলীআজগর খান পিরু, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব, স্টাফ রিপোর্টার গ্রাম বাংলা নিউজ 24.com। মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গাছা প্রেসক্লাব, ক্রাইম রিপোর্টার, দৈনিক বসুন্ধরা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মুফতি সোহাইল মাহমুদ,পরিচালক স্টুডিও ভয়েস গাজীপুর, উপদেষ্টা দিবস ফাউন্ডেশন ও মাওলানা আফসার উদ্দিন আফতাব, উপদেষ্টা দিবস ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *