গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর শাহীন গ্রেফতার

Slider গ্রাম বাংলা


‎গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। রোববার ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজী সালামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি বলে জানান স্থানীয়রা। ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।

রোববার ভোরের দিকে কাশিমপুরের সারদাগঞ্জে তার ২য় স্ত্রী মীমের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *