গাজীপুরে শিল্পপতিকে হত্যার চেষ্টা, গুলি, ককটেল নিক্ষেপ, আহত-১

Slider ফুলজান বিবির বাংলা


গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় স্থানীয় শিল্পপতি মায়ের দোয়া রিয়েল এস্টেটের মালিক কামরুল ইসলামের অফিসের সামনে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নিরাপত্তা কর্মীকে মারধর করে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার( ৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকার বাগান বাড়ি রোডে এই ঘটনা ঘটে।

মায়ের দেয়া রিয়েল এস্টেটের প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মী নান্টু মিয়া(৩৫) জানান, প্রথমে দুই জন লোক এসে আমার মালিক কামরুল ইসলামকে খোঁজতে ভেতরে যেতে চায়। আমি বাঁধা দিলে তারা মালিকের অবস্থান জানতে আমাকে চাপ দেয়। এক পর্যায়ের তারা আমাকে রাস্তার পাশে নিয়ে যায়। এসময় আরো দুই জন লোক আসে। চারজন মিলে আমাকে কিল-ঘুষি মেরে মালিককে এনে দিতে বলে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শিল্পপতি কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা আমাকে কেন খুঁজছে আমি জানিনা। ঘটনার পর প্রশাসনের লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। তিনি তার ও তার প্রতিষ্ঠানের নিরাপত্তা দাবী করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানকে একাধিকার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এরপর জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদকে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *