
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।
তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এছাড়া কীভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
