মাদ্রাসা ছাত্র ইয়াছিন তানিমের সন্ধান চায় পরিবার

Slider গ্রাম বাংলা


মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে পৌর ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা মো. আবুল বাশারের কনিষ্ঠ পুত্র ইয়াছিন তানিম (১৩) গত ২৬/০২/২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ি থেকে বালীগাঁও দারুল কোরআন বাংলাদেশ হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়েছে।

এ সম্পর্কে ইয়াছিন তানিমের পিতা আবুল বাশার বলেন, মাদ্রাসায় থেকে তানিম পড়াশোনা করতো। ১৫ দিন পর পর মাদ্রাসা থেকে বাড়িতে আসতো। এবার বাড়ি থেকে যাওয়ার পরের দিন অর্থাৎ ২৭/০২/২০২৬ তারিখে আমি মাদ্রাসায় গিয়ে খবর নিয়ে জানতে পারলাম তানিম গতকাল মাদ্রাসায় আসে নাই। আমি অন্য ছাত্র এবং হুজুরদেরকে জিজ্ঞেস করেছিলাম তামিন কি গতকাল মাদ্রাসায় এসেছে নাকি? তারা জানিয়েছেন তানিম গতকাল মাদ্রাসায় আসে নাই। পরে আমি মাদ্রাসা থেকে বের হয়ে তানিমের সাথে চলে তার বন্ধু এবং আমার নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খবর নেই। আমার নিকট আত্মীয় স্বজনদের ফোন দিয়ে তানিম তাদের বাড়িতে গেছে নাকি জিজ্ঞেস করলে তাঁরা জানান, তানিম তাদের বাড়িতে যায় নাই। আমি আমার অন্য আত্মীয়দের ফোন দিয়ে খবর নেই, তারা জানিয়েছেন তানিম তাদের বাড়িতেও যায় নাই। পরের দিন আবার আমি মাদ্রাসায় খবর নেই, আমার ছেলে তানিম মাদ্রাসায় আসে নাই। পুত্র শোকে তানিমের মা কান্নায় ভেঙে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিলাপ করে বলতে থাকে কে কোথায় আছো তোমরা আমার তানিমকে এনে দাও। আমি তোমাদের কাছে আর কিছু চাই না, আমি শুধু আমার তানিমকে চাই।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যাহার নাম্বার ১৩২৮, তারিখ- ২৮/০২/২০২৬ ইং। হারানো তানিমের বিবরণ- গায়ের রং শ্যমলা, উচ্চতা- আনুমানিক ৪ ফুট, পরনের পোশাক- নীল রং এর পাঞ্জাবী, পায়জামা ও মাথায় ছিল সাদা টুপি। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি নিখোঁজ ইয়াছিন তানিমকে দেখে থাকেন বা পেয়ে থাকেন তাহলে তার পিতা আবুল বাশারকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। আবুল বাশারের মোবাইল নাম্বার- ০১৭৯৯৮৮২৪৬০। তাছাড়া কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ডিউটি অফিসার এর মোবাইল নাম্বারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ তানিম এর পরিবার। কালীগঞ্জ থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার- ০১৩২০০৯২৪৮০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *