জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি রক্ষা কমিটির মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

Slider গ্রাম বাংলা


গাজীপুরঃ মহামান্য সুপ্রিমকোর্ট এর রায় বাস্তবায়ন,বকেয়া বেতন পরিশোধ , বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ সোমবার বেলা ১১ টায় গাজীপুর মহানগরীর গাছাস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

চাকরি রক্ষা কমিটির সভাপতি মিয়া হোসেন রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফজাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চাকুরি রক্ষা কমিটির সদস্য মোঃ মিয়াজ উদ্দিন,মোঃ মাসুদুর রহমান,মোঃ সিরাজুল ইসলাম, কে এম ওয়াহিদুজ্জামান নান্নু, মোঃ আলী, মোঃ মাসুদুর রহমান, মোঃ মুরাদ মিয়া,মোঃ রবিউল ইসলাম, মোঃ খুরশিদ আলম, মোঃ নাজিম হোসেন, শফিকুল ইসলাম, হাবিবা শম্পা, রেহেনা আক্তার প্রিতি,রেহেনা সুলতানা রানী,বিল্লাল হোসেন, নাজমুল আলম,জাহাঙ্গীর আলম, আজহারুল ইসলাম প্রমূখ।

মৌন মিছিল ও অবস্থান কর্মসূচির সভাপতির বক্তব্যে মিয়া হোসেন রানা বলেন, চাকরি হতে বহিষ্কার করা ৯ জনকে পুনর্বহাল করতে হবে। ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধ করে নতুন নিয়োগ স্থগিত করতে হবে। অনতি বিলম্বে মহামান্য সুপ্রিম কোর্ট এর রায় বাস্তবায়ন করা না হলেদাবি বাস্তবায়নে কঠিন আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন চাকরি রক্ষা কমিটির সভাপতি মিয়া হোসেন রানা। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *