কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

Slider বাংলার মুখোমুখি

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. সোহেল গাজী, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা সহ দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *