
ক্যাপশন: ( টঙ্গীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক আফসানা পারভিন)
গাজীপুর: টঙ্গীতে ভেজাল বিরোধী একাধিক অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের টিম।
আজ মঙ্গলবার( ২৪ ফেব্রুয়ারী) টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা এলাকায় এই সব অভিযান হয়।
জানা যায়, গাজীপুরের টঙ্গীতে পৃথক দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিককে আর্থিক জরিমানা করে র্যাপিড একশন ব্যাটেলিয়ানের (র্যাব) ভ্রাম্যমান আদালত। টঙ্গীর বিসিক ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেড কারখানাকে তিন লাখ ও জামাই বাজার এলাকার সারা তানভির ফুডস নামক কারখানা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে টঙ্গী পশ্চিম থানার খরতুল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন একই তেলে বার বার সেমাই ভাজার অভিযোগে রাজধানী সেমাই কারখানাকে ১০ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলামেলা ভাবে ইফতার বিক্রির অভিযোগে ঢাকা বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন
