মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সোমবার (২৩শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান প্রমূখ।
এ সময় অন্যদের মাঝে উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

