গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর রেডক্রিসেন্টের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু।
অভিনন্দন বার্তায় টুলু বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন কে মানবিক সিটি করপোরেশন গড়ার সহযোগিতা করবে রেডক্রিসেন্ট গাজীপুর। মানবিক ও সেবাধর্মী সিটি করপোরেশন গড়ে তুলতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিট সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন–এর সঙ্গে সমন্বয় করে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই রেডক্রিসেন্টের মূল লক্ষ্য।

