কালিগঞ্জে মঞ্চের চেয়ার ছেড়ে এতিমদের সাথে ইফতার এমপির, আবেগঘন পোস্ট স্ত্রীর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

গাজীপুর: বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ সেবায় নতুন সংস্কৃতির অংশ হিসেবে এখন অনেক জায়গায় ব্যতিক্রমী দৃশ্য তৈরী হচ্ছে। গাজীপুরে রনি এমপির ফুলের পরিবর্তে গাছের চারা গ্রহনের পর মঞ্চ থেকে নেমে এতিমদের সাথে দোয়া ও ইফতার করেছেন গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলন। এই বিষয়ে এমপির স্ত্রী ফেসবুকে দিয়েছেন আবেগঘন পোস্ট।

রবিবার (২২ ফেব্রুয়ারী) গাজীপুরের কালিগঞ্জে রায়েরদিয়া স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ স্থানীয় বিএনপির আয়োজনে কালিগঞ্জের রায়েরদিয়া স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে বিজয়ী৷ বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের আগে এমপি মিলন মঞ্চের চেয়ার ছেড়ে এতিম শিশুদের সাথে বসে পড়েন। অত:পর শিশুদের সাথে বসে দোয়া মোনাজাত শেষে ইফতার করেন। এমপি মঞ্চ থেকে নেমে যাওয়ার পর অন্যান্য অতিথিরাও মঞ্চ ছেড়ে মাটিতে বসেন। এরপর সবাই মিলে শিশুদের সাথে মাটিতে বসে ইফতার শেষ করেন।

এ বিষয়টি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হক লিখেছেন, “নিজ আসনের মর্যাদা নয়, মানুষের ভালোবাসাকেই বড় করে দেখেন যিনি—তিনি হলেন ফজলুল হক মিলন (এম পি)। নিজ চেয়ার ছেড়ে এতিম শিশুদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করে তিনি প্রমাণ করেছেন, মিলন ভাই রাজনীতি করেন শাসনের জন্য নয়—রাজনীতি করেন মানবতার জন্য। এই মানবিক দৃষ্টান্ত স্পষ্ট করে বলে দেয়, যিনি মানুষের দুঃখে পাশে দাঁড়ান, তিনিই প্রকৃত জনপ্রতিনিধি; আর এমন নেতৃত্বই সমাজকে এগিয়ে নেয়, দেশকে আলোকিত করে।মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এই অনন্য উদাহরণ নিঃসন্দেহে অনুকরণীয়”।

প্রসঙ্গত: গতকাল রবিবার টঙ্গীতে এক অনুষ্ঠানে গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনের নবনির্বাচিত এমপি এম মনজুরুল করিম রনি ফুলের পরিবর্তে গাছের চারা উপহার নেয়ার ঘোষণা দিলে অসংখ্য গাছের চারা উপহার পান এমপি রনি। এই খবর কালের কন্ঠে প্রকাশের পর মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *