অনুষ্ঠানে ফুলের পরিবর্তে গাছের চারা নিলেন সাংসদ রনি

Slider গ্রাম বাংলা


গাজীপুর: টঙ্গীতে গাজীপুর- ২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে ফুল নয়, গাছের চারার মাধ্যমে সদ্য বিজয়ী সংসদ সদস্যকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। এ সময় সংসদ সদস্যকে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা উপহার দেন নেতাকর্মীরা।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় কাজী মার্কেট, মধুমিতা এলাকার টঙ্গী কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

এসময় সাংসদ রনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগাতে বলেছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ দিলে পরিবেশ রক্ষা হবে। পরিকল্পিতভাবে শিল্পায়ন, কৃষি জমি, গাছ পালা প্রকৃতি রক্ষায় আমাদের কাজ করতে হবে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বিজয়ী সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফারহাজ্ব বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরণসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক নেতা-কর্মী-সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *