গাজীপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যৌথ আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আয়োজনে অংশ নেয় গাজীপুর জেলা প্রেসক্লাব, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন, চেতনা গাজীপুরসহ মোট পাঁচটি সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব এ কে এম রিপন আনসারি,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্হাদকার হাছিবুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও গাজীপুর জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:
জাকারিয়াসহ অন্যান্য সাংবাদিক ব্যক্তিবর্গ।

