কালিগঞ্জে লাকড়ি দিয়ে পিটিয়ে দাঁড়িপাল্লার দুই কর্মীকে আহত করার অভিযোগ

Slider গ্রাম বাংলা

ক্যাপশন: কালিগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত দাঁড়িপাল্লার কর্মী

গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জে নির্বাচনী জেরে দাঁড়িপাল্লার দুই কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে লাকড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে কালিগঞ্জ পৌর এলাকার বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বালিগাঁও পশ্চিম পাড়ার আ: মান্নানের ছেলে বেলায়েত হোসেন(৩০) ও এখলাছ উদ্দিনের ছেলে সিয়াম হোসেন(২৪)।

স্থানীয় সূত্র জানায়, দাঁড়িপাল্লার নির্বাচন করার কারনে স্থানীয় যুবদলের একটি গ্রুপ বাড়ি থেকে ডেকে নিয়ে দাঁড়িপাল্লার দুই কর্মীকে লাকড়ি দিয়ে পিটিয়ে আহত করে। অত:পর আহতদের কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে পরাজিত জামায়াত প্রার্থী খায়রুল হাসান এক ফেসবুক পোস্টে আহতদের ছবি ও ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা মনে করি নির্বাচন পরবর্তী এমন ঘৃন্য আচরণ গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী এবং আাগামী দিনের সৌহার্দ সহাবস্থানের রাজনীতিকে ভীষণভাবে বাধাগ্রস্ত করবে । আমি অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

এ বিষয়ে কালিগঞ্জের যুবদলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *