গাজীপুরে মাসব্যাপী গণ ইফতার উদ্বোধন করলেন নবনির্বাচিত সাংসদ

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে গাজীপুর রাজবাড়ী মাঠে মাসব্যাপী গণ ইফতার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে এই আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনি। রনির সাথে ছিলেন তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী তমা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, আহাম্মদ আলী রুশদী, আ ক ম মোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর সহ বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *