কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৭ হাজার টাকা অর্থদন্ড

Slider গ্রাম বাংলা

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালতে পন্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় ১টি, মোট ৪টি মামলায় ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তার মধ্যে মামুন ষ্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫০০০ টাকা, সুজন ষ্টোরের মালিক সুজনকে ৫০০০ টাকা, কামাল মুরগী ভান্ডারের মালিক কামালকে ৫০০০ টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *