
ঢাকা: দুই দশক পর আজ আবার ক্ষমতায় ফিরছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। সর্বশেষ ২০০৭ সালের ১১ জানুয়ারী বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতা হারান। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর দেশ একটি নির্বাচনী প্রক্রিয়ায় আসার পর বেগম জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরক্ষুশ সংখ্যাগিষ্ঠতা অর্জন করে আজ সরকার গঠন করতে যাচ্ছে। আজ সকাল ১০টায় নতুন এমপিদের শপথ ও বিকেলে মন্ত্রী পরিষদের শপথ গ্রহনের মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় ব্যাক্তির অভিষেক হচ্ছে।
