
গাজীপুর: গাজীপুরের কাশিমপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষনের মামলা গ্রহন করে আসামী গ্রেপ্তারের পর বেকায়দায় পড়েছেন ওসি। আসামীপক্ষ বাদী ও ভিকটিমকে বিপদে ফেলতে কতিপয় ব্যাক্তিকে দিয়ে ওসির তদন্তকার্যক্রমকে অতিরঞ্জিত করে ভাইরাল করে দেয়ায় এখন বেকায়দায় পড়েছেন ওসি।
জানা যায়, কাশিমপুর এলাকায় এক নারী(২৯)কে দুই বছর ধরে ময়মনসিংহ জেলা ইশ্বরগঞ্জ থানার বরিাইট গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আদিব(২৫) কাশিমপুর এলাকায় বাদীনির বাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষন করে। এক পর্যায়ে বিয়েতে রাজি না হওয়ায় বাদী কাশিমপুর থানার লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি তদন্ত করতে গিয়ে ভিকটিমের সাথে আসামীর সত্যিই প্রেম আছে কি না জানতে কৌশলে বাদীর সাথে কথা বলেন। থানায় বসে লাউডস্পিকারে কথা বলার সময় জনৈক ব্যাক্তি তা রেকর্ড করেন। এরপর আসামী পক্ষের সাথে যোগাযোগ করে মেয়েটিকে খারাপ প্রমানের জন্য অডিও ক্লিপ ভাইরাল করে দেয়। কিন্তু ওসি আসামী গ্রেপ্তার না করতে ভয়-ভীতি হুমকি পাওয়ার পরও আসামী গ্র্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ বিষয়ে ভিকটিম ও বাদী জানায়, ওসি আমার সাথে ফোনে কথা বলে সম্পর্ক সঠিক কিনা জানতে চেয়েছেন। তিনি কোন খারাপ কথা বলেননি। উনার বিরুদ্ধেও আমার কোন অভিযোগ নেই।
