গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাসের খান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। ফলে ৪৯ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন রনি।

