
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভোটের ব্যবধান ৫৮ হাজার ৭৭৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, গাজীপুর-৫ আসনের মোট ১১৪ টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. খায়রুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। ৫৮ হাজার ৭৭৮ ভোটে বিজয়ী হয়েছেন ফজলুল হক মিলন।
