
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ১২৪ কেন্দ্রে ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ ভোটারের মধ্যে ৭ ঘণ্টায় ৪৫ ভাগ ভোট পড়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রতি দুই ঘণ্টা পর পর ভোটের হিসেব হয়। সেই মতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৩ ভাগ ভোট কাস্ট হয়। এরপর বেলা আড়াইটা পর্যন্ত ৪৫ ভাগ ভোট কাস্ট হয়েছে।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি। ভোট কক্ষ ৬৭৮টি মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৪৪৭ ভোট। হিজড়া ভোটার ২ জন।
