মো: জাকারিয়া, কালিগঞ্জ থেকে : আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে সকল কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে গেছে। রাতের জন্য কেন্দ্র গুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আজ বুধবার ( ১১ ফেব্রুয়ারী) রাতে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।
সরেজমিন কালিগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট বাক্স সহ ভোট গ্রহন কর্মকর্তারা কেন্দ্রে অবস্থান করছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কেন্দ্রে মোট ভোটার ২৯৬০জন। পোস্টাল ব্যালট সহ ভোটার ৩০১৯ টি। তিনি বলেন, ব্যালট বাক্স সহ অবস্থান করছি। নিরাপত্তা নিশ্চিত আছে, ঝুঁকি দেখছি না এখনো।
একই ধরণের বক্তব্য দিয়েছেন নরুন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আজমতপুর স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম জানান, গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি। ভোট কক্ষ ৬৭৮টি মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৪৪৭ ভোট। হিজড়া ভোটার ২ জন। সব ব্যালট বাক্স সহ ভোট গ্রহন কর্মকর্তারা কেন্দ্রে অবস্থান করছেন। কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

