
গাজীপুর: গাজীপুর-২ ( সদর – টঙ্গী) আসনের টঙ্গীতে রেকর্ড শোডাউনের মধ্য দিয়ে শেষ হলো ধানের নির্বাচনী প্রচারণা। শোডাউনের নেতৃত্ব দেন ধানের শীষের এমপি প্রার্থী এম মনজুরুল করিম রনি।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধায় টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই শোডাউন হয়।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের টঙ্গী এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো টঙ্গী এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের পর টঙ্গীর বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে একত্রিত হন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। গণমিছিলে অংশগ্রহণকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন,
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাসেম, মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফারহাজ্ব বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরণসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক নেতা-কর্মী-সমর্থক
এদিকে মিছিল শুরুর আগে ধানের শীষের প্রতীক সম্বলিত একটি বেলুন ফুটে গিয়ে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে একজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এই ঘটনা নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে ১০/১২ জন আহত হয়।
