টঙ্গীর গণ মিছিলে শ্রমিক নেতা নজরুলের চমক

Slider গ্রাম বাংলা

টঙ্গী: গাজীপুর-২ আসনের টঙ্গীতে ধানের শীষের শেষ গণ মিছিলে গাজীপুর মহানগর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো: নজরুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল চমক সৃষ্টি করেছে।

সোমবার বিকেলে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি। এতে শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান ও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণমিছিলকে কেন্দ্র করে টঙ্গীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত: গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এই শোডাউন ছিল প্রচারণার শেষ চমক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *