সামদানি হোসেন বাপ্পী,ময়মনসিংহ: ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ সময় নগরী চরপাড়া নয়াপাড়া থেকে মিছিল নিয়ে টাউনহল মোড় গিয়ে শেষ করেন । ময়মনসিংহ সদর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ কে বিজয়ী করার লক্ষে চরপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মিছিল অংশগ্রহণ করেন চরপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ইশা, দুলাল উদ্দিন দুলাল সাবেক কাউন্সিলর ১৪ নং ওয়ার্ড বিএনপির , যুগ্ম – আহ্বায়ক , জয়নাল আবেদীন জয়নাল যুগ্ম – আহ্বায়ক ওয়ার্ড বিএনপি, ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এজিএস মাহবুবুর রহমান রানা ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন , শাহরিয়ার আলম সুমন সাবেক সহ-সভাপতি মহানগর ছাত্রদল, সাইফুর ইসলাম প্রিন্স দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রিপন মন্ডল দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

